এক্সপ্লোর

Narendra Modi: 'কংগ্রেসকে ডোবালেন যিনি, গবেষণা হোক তাঁকে নিয়েও', 'আদানি আদানি' রবের মধ্যে সংসদে রাহুলকে নিশানা মোদির

Rahul Gandhi:সরাসরি রাহুলের নাম যদিও মুখে আনেননি মোদি, তবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, কার দিকে ইঙ্গিত তাঁর। 

নয়াদিল্লি: আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে ওঠা অভিযোগে সরাসরি নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করেছিলেন সংসদে দাঁড়িয়ে। তার জন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছে বিজেপি। সেই আবহেই নিজের ভাষণে রাহুলকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরাসরি রাহুলের নাম যদিও মুখে আনেননি মোদি, তবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, কার দিকে ইঙ্গিত তাঁর (Lok Sabha)। 

সরাসরি রাহুলের নাম যদিও মুখে আনেননি মোদি, তবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, কার দিকে ইঙ্গিত

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের জবাবি ভাষণে গত দু'দিন ধরে সংসদে জবাবি বক্তৃতা করতে শোনা গিয়েছে বিরোধী শিবিরের সাংসদদের। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে গতকাল সংসদে সরব হন রাহুলও। সরাসরি মোদির সঙ্গে আদানির সমীকরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বুধবার সংসদে ভাষণ দিতে গিয়ে রাহুলকেই নাম না করে নিশানা করেন মোদি। 

এ দিনের ভাষণে মোদি বলেন, "গতকাল লোকসভায় কয়েক জনের ভাষণ শুনছিলাম আমি। উত্তেজনাপূর্ণ আবহ তৈরি হয়েছিল। সমর্থকরা সব উল্লসিত হয়ে উঠেছিলেন। আনন্দে গদগদ হয়ে বলছিলেন, এই না হলে হয়! ভাষণ শুনে কেউ কেউ এত উৎফুল্ল হয়ে উঠেছিলেন যে, আজ তাঁরা এখানে এসে পৌঁছতে পারেননি। রাতে নিশ্চয়ই ভাল ঘুম হয়েছে। তাই সকালে আর উঠতে পারেননি।"

আরও পড়ুন: Budget Session LIVE: দেশের অর্থনীতিতে আজ স্থিতাবস্থা, স্থিতিশীল সরকার: প্রধানমন্ত্রী

মোদির ভাষণের সময় এ দিন সংসদেও উপস্থিত ছিলেন রাহুল। মোদি বলে চলেন, "ভারত এত ভাল ভাবে চলছে যে, ওঁদের হজম হচ্ছে না। তাই হতাশায় ডুবে যাচ্ছেন ক্রমশ।"

মোদির ভাষণের সময় এ দিন সংসদেও উপস্থিত ছিলেন রাহুল

আদানি প্রসঙ্গে মোদিকে নিশানা করে গতকাল হার্ভার্ড ইউনিভার্সিটির প্রসঙ্গ ঘুরেফিরে আসে রাহুলের মুখে। রাজনৈতিক যোগসাজশকে কাজে লাগিয়ে কী ভাবে নিজের স্বার্থসিদ্ধি করেন গৌতম আদানির মতো শিল্পপতি, তা নিয়ে হার্ভার্ডে গবেষণা হওয়া উচিত হলে মন্তব্য করেছিলসেন রাহুল। সেই প্রসঙ্গও এ দিন উঠে আসে মোদির মুখে। তিনি বলেন, হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা নিয়ে উৎসাহিত অনেকে। হার্ভার্ডে এমনই একটি গবেষণা হয়েছিল, যাতে কংগ্রেস উত্থান এবং পতনের কারণ ব্যাখ্যা করা হয়েছিল। কারা কারা কংগ্রেকে ডুবিয়েছে, তা নিয়ে আগামী দিনে হার্ভার্ড-সহ তাবড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা হওয়া উচিত।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget