এক্সপ্লোর

Modi Cabinet Minister: নজরে মতুয়ারা, মোদির মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু

PM Modi Cabinet Minister: মোদির নতুন মন্ত্রিসভার সদস্যদের কাছে শপথের জন্য যাচ্ছে ফোন। ফোন পেলেন শান্তনু ঠাকুরও।

নয়া দিল্লি: আজ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ মোদির। আমন্ত্রিত একাধিক রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি ভবনে সন্ধে সোয়া ৭টায় শপথ। সকালে শ্রদ্ধা জানালেন রাজঘাট ও অটল সমাধি স্থলে। এদিকে, নতুন মন্ত্রিসভার শপথের আগে মোদির বাড়িতে চা-চক্র শুরু। মোদির বাসভবনে অমিত শাহ, জে পি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান। মোদির বাসভবনে নেই অনুরাগ ঠাকুর। 

চা-চক্রে রয়েছেন অর্জুন রাম মেঘওয়াল, চিরাগ পাসোয়ান। মোদির নতুন মন্ত্রিসভার সদস্যদের কাছে শপথের জন্য যাচ্ছে ফোন। ফোন পেলেন শান্তনু ঠাকুরও। ফের মোদির মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু।

নীতীশের দল জেডিইউ থেকে ডাক পেয়েছেন লালন সিংহ, রামনাথ ঠাকুর। টিডিপি থেকে মন্ত্রী হচ্ছেন রামমোহন নায়ডু। আমন্ত্রণ পেলেন জেডিএস-এর কুমারস্বামী। গুরুত্বপূর্ণ দফতর হাতে রাখছে বিজেপি, সূত্রের খবর।  ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রক থাকছে রাজনাথের হাতেই।                                              

অন্যদিকে, একজন ক্যাবিনেট মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী পেতে পারে টিডিপি। জেডিইউ পেতে পারে একজন ক্যাবিনেট মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী। একনাথ শিণ্ডের শিবসেনা, এলজেপি থেকেও এক জন করে মন্ত্রী হতে পারেন। আরএলডি, অজিত পাওয়ারের এনসিপি থেকে এক জন করে মন্ত্রী হতে পারেন। উত্তরপ্রদেশ থেকে মন্ত্রী হতে পারেন রাজনাথ সিংহ, কংগ্রেস থেকে আসা জিতিন প্রসাদ। ফের মন্ত্রী হতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিংহ চৌহান। মন্ত্রিত্ব পেতে পারেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। ফের মন্ত্রী হতে পারেন নাড্ডা, ভূপেন্দ্র যাদব, অর্জুনরাম মেঘওয়াল। ফের মন্ত্রী হতে পারেন এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, নিতিন গডকড়ী, পীযূষ গোয়েল।

আরও পড়ুন, 'রাজনীতিতে পুরনো লোকেদের ভুললে চলবে না', বিস্ফোরক দিলীপ! 'বড় বড় জ্ঞান দিচ্ছেন', পাল্টা শুভেন্দু

তবে তৃতীয় মোদি সরকারের স্থায়িত্ব নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অস্থায়ী শপথ বলেও কটাক্ষ করেছেন। অন্যদিকে, মোদির শপথে আমন্ত্রণ পেলেও যাচ্ছে না তৃণমূল। জানিয়ে দিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। 'শপথে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রহ্লাদ জোশী, কিন্তু দল শপথে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে', জানালেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar: NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget