এক্সপ্লোর

Modi Called Dhankhar : উপরাষ্ট্রপতিকে নকল করে কল্যাণের অঙ্গভঙ্গি ! ধনকড়কে ফোন করে দুঃখপ্রকাশ মোদির

Jagdeep Dhankhar : জগদীপ ধনকড়কে নকল করে, অঙ্গভঙ্গি করার অভিযোগ ওঠে তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে। তা নিয়ে ফোন করে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি : তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের ( Kalyan Banerjee ) উপরাষ্ট্রপতিকে উপহাস করার ঘটনায় জগদীপ ধনকড়কে ( Jagdeep Dhankhar ) ফোন করে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী ( Narendra Modi )। বললেন, ২০ বছর ধরে নিজেও এই ধরনের অপমানের সম্মুখীন হয়েছেন। তবে খাস সংসদে উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদকে অপমান ভীষণ বেদনাদায়ক। এমনটাই ফোনে বলেছেন প্রধানমন্ত্রী, এক্স হ্যান্ডলে পোস্ট করে জানালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তিনি আরও লেখেন, 'প্রধানমন্ত্রীকে বলেছি, এঁরা সংবিধানের মর্যাদা রক্ষায় আমায় রুখতে পারবে না। কোনও অপমান আমায় নিজের পথ থেকে সরাতে পারবে না' , এক্স হ্যান্ডলে পোস্ট উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের।  

 

শুধু প্রধানমন্ত্রীই নন, উপরাষ্ট্রপতিকে কল্যাণের উপহাসের তীব্র নিন্দা করলেন  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি এক্স হ্যান্ডলে পোস্ট  করেন, 'সংসদ চত্বরে উপরাষ্ট্রপতিকে যে ভাবে উপহাস করা হয়েছে তাতে আমি ব্যথিত। নির্বাচিত জনপ্রতিনিধিদের বাক্ স্বাধীনতা নিশ্চয়ই আছে। কিন্তু তাঁদের অভিব্যক্তি অবশ্যই মর্যাদা ও সৌজন্যপূর্ণ হওয়া উচিত। সেটাই সংসদীয় পরম্পরা, দেশের মানুষও সেটাই প্রত্যাশা করে'। 

সংসদ থেকে সাসপেন্ড করার প্রতিবাদে মঙ্গলবার, উপরাষ্ট্রপতি ও রাজ্য়সভার চেয়ারম্য়ান জগদীপ ধনকড়কে নকল করে, অঙ্গভঙ্গি করার অভিযোগ ওঠে তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে। সামনে দাঁড়িয়ে ছবি তোলেন রাহুল গান্ধী। বিষয়টা জানতে পেরে, অধিবেশনকক্ষে নিন্দায় সরব হন জগদীপ ধনকড়ও। 

নতুন সংসদভবনের মকর দ্বারের সিঁড়িতে যখন বিরোধী দলের সাংসদরা বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন অঙ্গভঙ্গি করে বেশ কিছু কথা বলতে শোনা যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর কল্যাণের একেবারে সামনে দাঁড়িয়ে, তাঁর অঙ্গভঙ্গি মোবাইল ফোনে রেকর্ড করছিলেন রাহুল গাঁধী।  

অন্যদিকে বুধবার ৩ দিনে পড়ল ১৪১ সাংসদের সাসপেনশনের প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভ। সংসদ চত্বরে গাঁধীমূর্তির পাদদেশে বিরোধীরা এদিনও একজোটে প্রতিবাদ জানান। 

আরও পড়ুন :             

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ED র  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget