এক্সপ্লোর

Recruitment Scam : পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ED র

Partha Chatterjee News : সকাল ১১.৩০টায় সিজিও কমপ্লেক্সে হাজির হতে নির্দেশ দিয়েছে ইডি।

কলকাতা : প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে চলতি মাসেই, কলকাতা ও বিধাননগর পুরসভার ২ তৃণমূল কাউন্সিলর, বাপ্পাদিত্য় দাশগুপ্ত ও দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালায় CBI আর এবার শিক্ষা দুর্নীতি ( Recruitment Scam ) মামলায় পার্থ চট্টোপাধ্যায়  ( Partha Chatterjee ) ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব করা হল ইডির তরফে। কলকাতা পুরসভার ( KMC )  ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারকে ( Partha Sarkar )  তলব করল ইডি ( ED ) । সকাল ১১.৩০টায় সিজিও কমপ্লেক্সে হাজির হতে নির্দেশ দিয়েছে ইডি। এর আগে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।   

কে এই পার্থ                             

একসময় পার্থ চট্টোপাধ্যায়ের ডানহাত বলে পরিচিত ছিলেন পার্থ সরকার। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এর আগে গত ৪ মে, ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সরকারের বেহালার পর্ণশ্রীর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই।

কী অভিযোগ পার্থর বিরুদ্ধে 

শিক্ষা নিয়োগ দুর্নীতির একটা মোটা অঙ্কের টাকা ঢুকেছিল মন্ত্রী পার্থর ঘনিষ্ঠ আরেক পার্থর কাছে। কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলকে জেরা করে এমনই তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে ED। তাই তলব করা হয়েছে কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজাকে। ED-র দাবি, শুধু পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্য নন, পার্থ ঘনিষ্ঠ ভজাকেও টাকা দিয়েছেন কুন্তল-তাপসরা। সেই টাকা পার্থর হাত ধরে কি অন্য কোথাও পৌঁছেছে? জানতে তৃণমূল কাউন্সিলরের সম্পত্তির নথি, ব্যাঙ্ক ডিটেলস ও আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্য তলব করেছে ED। 

নিয়োগ দুর্নীতি-তদন্তে গত ৩০ নভেম্বর, কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক এবং একদা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্ত ও বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও সিবিআই-তল্লাশি চলে। বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট মিলেছে  বলে দাবি করে সিবিআই । এছাড়াও নাকি পাওয়া গেছে ৫-৬ জনের চাকরির বদলি সংক্রান্ত নথি। অন্যদিকে  তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকেও অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে বলে দাবি করে সিবিআই। তার বাড়িতেই মিলেছে ১০০ পাতার নিয়োগ সংক্রান্ত নথি, দাবি সিবিআই সূত্রে। 

 

আরও পড়ুন : 

এবার বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা

 

 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget