এক্সপ্লোর

Narendra Modi: আর্থিক জরিমানা করতে হবে জঙ্গিগোষ্ঠীদের মদতদতা দেশগুলিকে, প্রস্তাব মোদির

Modi on Terror: বিদেশী নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদকে সমর্থনকারী দেশগুলিকে শাস্তি দেওয়ার কথা বলেছেন নরেন্দ্র মোদি

নয়া দিল্লি: জঙ্গি এবং সন্ত্রাস দমন নিয়ে এবার কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে পরোক্ষভাবে নিশানা করেন তিনি। মোদি বলেন, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে রাজনৈতিক, আর্থিক মদত যারা করছে সেই সমস্ত দেশগুলিকে শাস্তি দেওয়ার আহ্বান জানান তিনি।                                                                               

বিদেশী নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদকে সমর্থনকারী দেশগুলিকে শাস্তি দেওয়ার কথা বলেছেন। শুক্রবার  নয়াদিল্লিতে ‘নো মানি ফর টেরর’ সম্মেলনের উদ্বোধনী ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর প্রস্তাব, সমস্ত ধরনের জঙ্গি হামলাকে সমানভাবে শেষ করা দরকার। মোদির কথায়, "সন্ত্রাসী সংগঠনগুলো বিভিন্ন উৎসের মাধ্যমে অর্থ পায়। একটি উৎস হল রাষ্ট্রীয় সহায়তা। কিছু দেশ তাদের পররাষ্ট্রনীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদকে সমর্থন করে। তারা তাদের রাজনৈতিক, আদর্শিক এবং আর্থিক সহায়তা দেয়।"                   

আরও পড়ুন, কলেজে ক্লাস বন্ধ রেখে দুয়ারে সরকার ক্যাম্প, কোন্নগর জুড়ে পড়ল এসএফআই এর পোস্টার

প্রধানমন্ত্রীর প্রস্তাব, “সন্ত্রাসবাদকে সম্পূর্ণ উপড়ে ফেলতে হলে বৃহত্তর ও পদ্ধতিগত পদক্ষেপ নেওয়া জরুরি। আর সে কারণে সব দেশকে নিজেদের জঙ্গিদের সমস্ত রকম যোগাযোগ ব্যবস্থাকে ভেঙে দেওয়ার পাশাপাশি তাদের অর্থের জোগান বন্ধ করতে হবে।” মোদি বলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে একত্রিত হতে হবে। জঙ্গি কার্যকলাপের জেরে কত জীবন হারিয়ে যাচ্ছে। তা এই সমস্ত সন্ত্রাস কার্যকলাপ নির্মূল না হওয়া পর্যন্ত আমরা শান্ত হব না।"                          

পাকিস্তানকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানে জোর দিচ্ছে অন্যদিকে অন্যান্য দেশ সন্ত্রাসবাদকে সাহায্য করে। সন্ত্রাসবিরোধী যুদ্ধে ভারতের ভূমিকাও ভাষণে তুলে ধরেন মোদি।                                                    

অন্যদিকে, এই সম্মেলনে ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সন্ত্রাসবাদকে কোনও ধর্ম, জাতীয়তা বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত করা উচিত নয়। তাঁরা অত্যাধুনিক অস্ত্র, তথ্য প্রযুক্তি এবং সাইবার অস্ত্র ব্যবহার করে এই কাজ করে চলেছে। ডিনামাইট থেকে মেটাভার্স, যেভাবে তাঁরা কাজ করে চলেছে তা উদ্বেগের।" 

 

 

সেরা শিরোনাম

WBSSE: রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Delhi Air Pollution: PUC না থাকলে পেট্রোল, ডিজেল, CNG মিলবে না, ১ অক্টোবর থেকে নতুন নিয়ম রাজধানী দিল্লিতে
PUC না থাকলে পেট্রোল, ডিজেল, CNG মিলবে না, ১ অক্টোবর থেকে নতুন নিয়ম রাজধানী দিল্লিতে
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget