এক্সপ্লোর

Census 2025: তৈরি ৩১টি প্রশ্ন, আগামী বছরের শুরুতে হতে পারে জনগণনা, জাতিগণনা নিয়ে নেই উত্তর

India Next Census: দিল্লি সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের শুরুতে জনগণনা এবং জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR) পুনর্নবীকরণের কাজ শুরু হতে পারে।

নয়াদিল্লি: প্রতি ১০ বছর অন্তর জনগণনাই রীতি।। ১৮৭২ সালে প্রথম আদমশুমারি এবং ১৯৪৭ সালে স্বাধীনতাপ্রাপ্তির পর, ১৯৫১ সাল থেকে অন্তত সেই ধারাই চলে আসছিল। কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর থেকে জনগণনা আটকে রয়েছে। শেষ বার ২০১১ সালে জনগণনা হয়েছিল। ২০২১ সালে জনগণনা করায়নি মোদি সরকার। এখন শোনা যাচ্ছে ২০২৫ সালের শুরুতে জনগণনা হতে পারে। পরিসংখ্যান প্রকাশ করা হতে পারে ২০২৬ সালে। এর পাশাপাশি, জনগণনার পদ্ধতিতেও একাধিক পরিবর্তন আনা হতে পারে বলে খবর। (Census 2025)

দিল্লি সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের শুরুতে জনগণনা এবং জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR) পুনর্নবীকরণের কাজ শুরু হতে পারে। আর সেই সঙ্গেই পাল্টে যেতে পারে জনগণনার চক্র। ২০২৫ সালের পর আবার ২০৩৫ সালে জনগণনা হতে পারে। তার পর ফের জনগণনা হতে পারে ২০৪৫ সালে। নোভেল করোনা ভাইরাসের প্রকোপের জেরেই ২০২১ সালে জনগণনা করা সম্ভব হয়নি বলে এর আগে যুক্তি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। (India Next Census)

এখনও পর্যন্ত এ নিয়ে সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি যদিও। বিরোধীরা যে জাতিগণনার দাবি তুলছেন, তার কী হবে, জনগণনার পাশাপাশি জাতিগণনাও সম্পন্ন হবে কি না, তাও স্পষ্ট নয়। তবে দিল্লির একটি সূত্র বলছে,  রেজিস্ট্রার জেনারেল এবং সেনসাস কমিশনারের তরফে ইতিমধ্যেই ৩১টি প্রশ্ন ঠিক করে ফেলা হয়েছে, যা জনগণনার সময় নাগরিকদের কাছে জানতে চাওয়া হবে। বাড়ির কর্তা বা কোনও সদস্য তফসিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের কি না, আগের জমানার মতো এবারও এই প্রশ্ন থাকবে বলে খবর। তবে জাতিগণনা নিয়ে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। 

দিল্লি সূত্রে খবর, জনগণনার জন্য় ৩১টি প্রশ্ন ঠিক করা হয়েছে, তার মধ্যে রয়েছে, এক বাড়িতে কত জনের বাস, পরিবারের প্রধান কোনও মহিলা কি না, বাড়িতে কতগুলি ঘর রয়েছে, বাড়িতে বিবাহিত সদস্যের সংখ্যা কত, বাড়িতে টেলিফোন রয়েছে কি না, ইন্টারনেট সংযোগ রয়েছে কি না, মোবাইল বা স্মার্টফোন আছে কি না, বাইসাইকেল, মোটরসাইকেল, চারচাকার গাড়ি, জিপ বা ভ্যান আছে কি না কাও জানতে চাওয়া হবে। কোন খাদ্য বেশি খাওয়া হয় পরিবারে, জল আসে কোথা থেকে, আলো জ্বালান কী ভাবে, বাড়িতে শৌচাগার আছে কি না, কী ধরনের শৌচাগার রয়েছে বাড়িতে, জমা জল কোথায় গিয়ে পড়ে, স্নান কোথায় করেন, রান্নাঘরে গ্যাস আছে কি না, রান্নায় কোন জ্বালানি ব্যবহার করা হয়, রেডিও, ট্রাঞ্জিস্টর বা টিভি আছে কি না।

কংগ্রেস-সব বিরোধী দলগুলি লাগাতার জাতিগণনার দাবি তুলে আসছে। দেশের অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের সংখ্যা ঠিক কত, তা প্রকাশ করার দাবি তুলছে তারা। শুধু তাই নয়, সীমানা পুনর্বিন্যাস নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। জনগণনার তথ্য প্রকাশিত হওয়ার পরই সীমানা পুবর্বিন্যাসের কাজে হাত দিতে হবে। বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলি এ নিয়ে সন্দিহান। সীমানা পুনর্বিন্যাসের ফলে দক্ষিণের রাজ্যগুলির লোকসভা আসনের সংখ্যা কমে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে। 

২০১১ সালে শেষ বার যে জনগণনা হয়, সেই অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ছিল ১২১ কোটি। প্রত্যেক ১০০০ জন পুরুষ পিছু নারীর সংখ্যা ছিল ৯৪০। সাক্ষরতার হার ছিল ৭৪.৪ শতাংশ। ১৭.৬৪ শতাংশ ছিল ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার। দেশের মোট জনসংখ্যার ৬৮.৮৪ শতাংশ গ্রামে থাকেন, ৩১.১৬ শতাংশ থাকেন গ্রামে। দেশে মোট ২৮টি রাজ্য, সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে বলে ঘোষণা হয়। সবচেয়ে জনবহুল রাজ্য হিসেবে গন্য হয় উত্তরপ্রদেশ, প্রায় ২০ কোটি। সবচেয়ে কম জনসংখ্যা ছিল কেন্দ্রশাসিত লক্ষদ্বীপে, ৬৪ হাজার ৪২৯। ভৌগলিক ভাবে দেশের বৃহত্তম রাজ্য ঘোষিত হয় রাজস্থান, গোটা সবচেয়ে ছোট, ৩ হাজার ৩৭০ কিলোমিটার। 

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'দেহরাদুনে লুকিয়ে যে মহিলা...' মোদি-শাহ-জ্ঞানেশের সঙ্গে একযোগে কাকে নিশানা রাহুলের? কে সেই মহিলা?
'দেহরাদুনে লুকিয়ে যে মহিলা...' মোদি-শাহ-জ্ঞানেশের সঙ্গে একযোগে কাকে নিশানা রাহুলের? কে সেই মহিলা?
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Flight Emergency Landing: 'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে

ভিডিও

Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget