এক্সপ্লোর

By Election News : ৩০ মিনিট সময়, না বেরোলে... বিজেপির পোলিং এজেন্টকে প্রাণে মারার হুমকি সিতাইয়ের তৃণমূল নেতার

একের পর এক হুমকি - হুঁশিয়ারি - বেনিয়মের ঘটনা ঘটল সিতাইয়ে। একে বারে ঘড়ি দেখিয়ে সময় বেঁধে দিয়ে বিজেপি এজেন্টকে বুথ থেকে বেরিয়ে যেতে বললেন তৃণমূল নেতা। 

রাজা চট্টোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, সিতাই  : ইভিএমে বিরোধী প্রার্থীর বোতামে টেপ লাগানো থেকে শুরু করে সকলের সামনে বিজেপি এজেন্টকে প্রাণে মারার হুমকি, দিনভর 'থ্রেট কালচারের' সাক্ষী থাকল সিতাই । একের পর এক হুমকি - হুঁশিয়ারি - বেনিয়মের ঘটনা ঘটল সিতাইয়ে। একে বারে ঘড়ি দেখিয়ে সময় বেঁধে দিয়ে বিজেপি এজেন্টকে বুথ থেকে বেরিয়ে যেতে বললেন তৃণমূল নেতা। 

কোচবিহারের সিতাইয়ের তৃণমূল নেতাকে একেবারে দেখা গেল অনুব্রত মণ্ডলের কায়দায় হুমকি দিতে।  সিতাইয়ের গোসানিমারি বসেরটারি জুনিয়র হাইস্কুলের ১০৪ নম্বর বুথের ঘটনা ঘড়ি দেখয়ে ৩০ মিনিট সময় বেঁধে দিলেন বিজেপি এজেন্টকে। সামনে কেন্দ্রীয় বাহিনী, তাতেও কুছ পরোয়া নেহি ! বুথ থেকে না বেরোলে মারধরের হুমকি তো বটেই, কার্যত প্রাণের ভয়ও দেখালেন তৃণমূলের ওই স্থানীয় হেভিওয়েট। তৃৃণমূল সাংসদের সামনেই হুমকি দিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মতিউর রহমান। 

ক্যামেরা, বাহিনী, একরাশ লোক, কমিশনের নিম কানুন, সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে  বিজেপির পোলিং এজেন্টকে তৃণমূল নেতা দিলেন 'ওয়ার্নিং'। বললেন, 'আধঘণ্টা সময় দিলাম, বুথ থেকে বেরিয়ে যাও'।   

অন্যদিকে এই সিতাইয়েরই  হোকদহ আদাবাড়ি শিশুশিক্ষা কেন্দ্রের ৬/২ নম্বর বুথের ইভিএমে বিরোধী প্রার্থীদের চিহ্নের ওপর টেপ লাগিয়ে দেওয়া হয় ।  ১ ও ২নম্বর বোতামে এমনভাবে টেপ লাগিয়ে দেওয়া হয়, যে বিরোধী প্রার্থীর নাম ও প্রতীক চিহ্ন কিছুই দেখা যাচ্ছিল না। সেখানে ২ নম্বরে ছিল সিতাইয়ের বিজেপি প্রার্থী দীপককুমার রায়ের নাম। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী। বুথ পরিদর্শনে গিয়ে বিষয়টি নজরে আসে বিজেপি প্রার্থীর। অভিযোগ অস্বীকার করেন তৃণমূল প্রার্থীর পোলিং এজেন্ট। নির্বাচন কমিশন জানিয়েছে, জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী ইভিএমে কোনও টেপ লাগানো ছিল না।

শুধু সিতাইয়ে নয়, মাদারিহাট বিধানসভার ৫টি বুথে বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রার্থী। এর মধ্যে বেশিরভাগ বুথই চা বাগান এলাকার বলে দাবি মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহারের। নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন, ভোটপ্রচারে গিয়ে মানিব্যাগ খোয়ালেন মিঠুন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget