এক্সপ্লোর

Narendra Modi : দিল্লির দগদগে ঘা নিয়েই ভুটানে মোদি, গাড়ি-বিস্ফোরণ নিয়ে প্রথমবার মুখ খুলেই বললেন ...

Narendra Modi On Delhi Blast : প্রধানমন্ত্রী দ্বর্থ্যহীন ভাষায় বুঝিয়ে দেন, এই ষড়যন্ত্রে জড়িতদের ছাড়া হবে না। তদন্ত হবে গভীরে গিয়ে। এজেন্সিগুলি এই ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছবে।

ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুকের ৭০তম জন্মবার্ষিকীতে যোগ দিতে দু’দিনের জন্য ভুটান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখান থেকেই দিল্লি বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী। গভীর শোক প্রকাশ করে বললেন, আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এসেছি। দিল্লির বিস্ফোরণে যেসব পরিবার স্বজন হারালো, তাদের সমবেদনা । সোমবার সন্ধের ঘটনা পুরো দেশকে আঘাত দিয়েছে। ক্ষত তৈরি করেছে। 

ষড়যন্ত্রকারীদের কঠোর হুঁশিয়ারি 

প্রধানমন্ত্রী  বলেন, সারারাত ঘটনার তদন্তে নিয়োজিত সবকটি সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।  প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী দ্বর্থ্যহীন ভাষায় বুঝিয়ে দেন, এই ষড়যন্ত্রে জড়িতদের ছাড়া হবে না। তদন্ত হবে গভীরে গিয়ে। এজেন্সিগুলি এই ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছবে। ষড়যন্ত্রকারীদের রেহাই দেওয়া হবে না।

 শোকাহত পরিবারগুলির পাশে থাকার বার্তা 

প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনায় যে পরিবারগুলো তাদের প্রিয়জনদের হারিয়েছে, পুরো দেশ তাদের দুঃখের ভাগীদার।  তিনিও শোকসন্তপ্ত পরিবার পরিজনদের পাশে আছেন। তাদের প্রতি সমবেদনা জানিয়ে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে, নিরাপত্তা ও আইন প্রণয়নকারী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা নিরপেক্ষ তদন্ত করে। দ্রুত তদন্তের নিষ্পত্তি করে।   অভিযুক্তদের খুঁজে বের করে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আজকের দিনটি ভুটান, রাজপরিবার এবং বিশ্ব শান্তিতে বিশ্বাসী সব মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।  ভারত ও ভুটানের মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে আন্তরিক, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।  উভয় দেশের সাধারণ ঐতিহ্যকে তুলে ধরে এই যোগসূত্র।  প্রধানমন্ত্রী মোদি বলেন, এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগদান করা কেবল ভারতের জন্য নয়, তাঁর নিজের জন্যও একটি দৃঢ় সংকল্প ও প্রতিশ্রুতির প্রতীক। তিনি বলেন, ভারত সবসময় ভুটানের পাশে থাকবে এবং উভয় দেশের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হবে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
Air India News: গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট? দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget