এক্সপ্লোর

Narendra Modi: পহেলগাঁওকাণ্ডের প্রত্যাঘাত নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর, 'ফুল প্রুফ' ব্যবস্থা নেওয়ার নির্দেশ

PM Modi on Operation Sindoor: বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন পিএমও-র আধিকারিকরা।

নয়া দিল্লি: মঙ্গলবার ভারতের মিডনাইট স্ট্রাইক 'অপারেশন সিঁদুর'-এ একশোরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির এখনও হিসেব চলছে। পাশাপাশি জারি রয়েছে 'অপারেশন সিঁদুর'-ও। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের সর্বদল বৈঠকে এমনই বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর এর মধ্যেই পহেলগাঁওকাণ্ডের প্রত্যাঘাত নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন পিএমও-র আধিকারিকরা। ছিলেন প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বিদেশমন্ত্রকের আধিকারিকরা। জরুরি বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রক, শক্তি, স্বাস্থ্য মন্ত্রকের সচিবেরা। সূত্রের খবর, এদিনের বৈঠকে সব মন্ত্রকের মধ্যে "কার্যকর্মের ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা বজায় রাখার জন্য" সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে আলোচিত বিষয়গুলির মধ্যে ছিল নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ, ভুল তথ্য এবং ভুয়া খবর প্রতিরোধের প্রচেষ্টা এবং গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা নিশ্চিত করা।

আজ পাকিস্তানের বর্বরোচিত জঙ্গি হামলার জবাবে ভারতের করা পদক্ষেপকে এককাট্টা হয়ে পূর্ণ সমর্থন জানিয়েছে বিরোধীরা। পহেলগাঁওয়ের বৈসরনে হিনদু নিধনের পরও সর্বদল বৈঠকে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার বার্তা দিয়েছিল বিরোধীরা। সীমান্তের কিছু কিছু এলাকায় দুঃসাহস দেখাচ্ছে সেটাও বিরোধীদের জানান প্রতিরক্ষামন্ত্রী।

এরই মধ্যে 'অপারেশন সিঁদুরে'র বদলা নিতে, ভারতের ১৫টি জায়গায় সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিল ভারত। মাঝ আকাশেই পাকিস্তানের সেই সমস্ত ড্রোন ও মিসাইল ধ্বংস করে দিল ভারতের S-400। বুধবার রাতে ড্রোন ও মিসাইল ব্যবহার করে উত্তর ও পশ্চিম ভারতের ১৫টি সেনা ছাউনিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারতের হাতে থাকা অত্যাধুনিক অ্যান্টি মিসাইল সিস্টেম S-400 দিয়ে সেই সমস্ত ড্রোন ও মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।

তবে ভারতীয় সেনার অভিযানে কার্যত ল্যাজেগোবরে হওয়ার পরেও এখনও ফাঁকা আওয়াজ আর ঝুরি ঝুরি মিথ্যে আস্ফালন শোনা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, আমাদের পাকিস্তান ২৪ ঘণ্টা প্রস্তুত ছিল যে কখন শত্রুপক্ষের (ভারতের) বিমান উড়বে আর কখন আমরা তাদের সমুদ্রে ছুড়ে ফেলে দেব। পাকিস্তানের প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ভারতের এই যুদ্ধ ঘোষণার পাল্টা জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। ইতিমধ্যেই জবাব দেওয়া শুরু হয়েছে। যোগ্য জবাব দেব।                                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget