এক্সপ্লোর

Lal Krishna Advani Birthday: বাড়িতে গিয়ে আডবানিকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, স্মরণ করালেন অবদান

Narendra Modi: সোশ্যাল মিডিয়াতেও আডবানিকে আলাদা করে আডবানিকে শুভেচ্ছা জানান মোদি।

নয়াদিল্লি: রাজনীতিতে যখন ছাত্র তিনি, পুরোদস্তুর নেতা ছিলেন লালকৃষ্ণ আডবানি (Lal Krishna Advani)। ৯৫ বছর বয়সে এখন আর রাজনীতিতে সক্রিয় নন আডবানি। কিন্তু তাঁর অবদানের কথা স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার, ৮ নভেম্বর জন্মদিন আডবানির। ৯৫ বছর পূর্ণ করলেন তিনি। জন্মদিনেই আডবানিকে বাড়ি বয়ে গিয়ে শুভেচ্ছা জানালেন মোদি (Lal Krishna Advani Birthday)।  

জন্মদিনের শুভেচ্ছা জানাতে আডবানির বাড়িতে মোদি

আডবানিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে গিয়ে উপস্থিত হন মোদি। সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহও। সেখানে লাল গোলাপের তোড়া আডবানির হাতে তুলে দেন মোদি। খোলা আকাশের নিচে, সবুজ ঘাসের উপর পাশাপাশি চেয়ার-টেবিলে বসেও থাকতে দেখা গিয়েছে দু'জনকে। নিজেই ছবি সামনে এনেছেন মোদি।

এ দিন সোশ্যাল মিডিয়াতেও আডবানিকে আলাদা করে আডবানিকে শুভেচ্ছা জানান মোদি। তিনি লেখেন, 'আডবানিজির বাড়িতে গিয়ে ওঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ওঁর। দূরদৃষ্টি এবং বুদ্ধিমত্তার জন্য দেশের সর্বত্র সমাদৃত উনি। বিজেপি-র খুঁটি মজবুত করতে ওঁর ভূমিকার অতুলনীয়। ওঁর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি'।

আরও পড়ুন: Narendra Modi: হিন্দু-শিখরা দেশভাগের শিকার, মোদির মুখেও নাগরিকত্ব, তীব্র প্রতিক্রিয়া

আডবানির বাড়িতে মোদির প্রবেশের ভিডিও সামনে এনেছে দূরদর্শনও। তাতে মোদিকে স্বাগত জানাতে দেখা গিয়েছে আডবানি-কন্যা প্রতিভা আডবানিকে। খোলা বাগানে আডবানির হাতে ফুলের তোড়া তুলে দেন মোদি। তার পর একসঙ্গে বসে কথা বলেন দু'জনে। তাতে দু'জনকেই সহাস্য আলোচনায় লিপ্ত থাকতে দেখা গিয়েছে। 

অটল বিহারি বাজপেয়ীর সরকারে ডেপুটি প্রধানমন্ত্রী ছিলেন আডবানি। বিগত তিন দশকে বিজেপি-কে মূলস্রোতের রাজনীতিতে প্রতিষ্ঠা দেওয়ার নেপথ্যে আডবানির ভূমিকা অনস্বীকার্য। নয়ের দশকে লোকসভায় যেখানে মাত্র দু'টি আসন ছিল বিজেপি-র, ২০১৪ সালে মোদির নেতৃত্বে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রাপ্তি ঘটে বিজেপি-র। 

এককালের দাপুটে নেতা আজ রাজনীতিতে সক্রিয়ই নন

আটের দশকে অযোধ্যায় রাম মন্দির আন্দোলনকে সব স্তরে ছড়িয়ে দেওয়ার নেপথ্যেও আডবানিই ছিলেন। সেই দাবি নিয়ে তাঁর নেতৃত্বেই বেরিয়েছিল 'রথযাত্রা', যা রাজনীতিতে তাঁকে প্রতিষ্ঠা দেয়। ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে প্রথমে দাবিদার ছিলেন আডবানিই। কিন্তু জনপ্রিয়তায় তাঁকে ছাপিয়ে যাওয়ায়, শেষমেশ মোদিই বিজেপি-প প্রার্থী হন। আইন নিয়ে পড়াশোনা আডবানির। আজীবন বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত থেকেছেন। এক কন্যা এবং এক পুত্র রয়েছে তাঁর। ২০১৬ সালে মারা যান স্ত্রী। আদতে করাচিতে জন্ম। দেশভাগের পর মুম্বই চলে আসে পরিবার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget