এক্সপ্লোর

India-China Relations: বৈরিতা ভুলে করমর্দন, মোদি বললেন, ‘২৮০ কোটি মানুষে স্বার্থে’, ড্রাগন ও হাতিকে একজোট হতে বার্তা শি-র

Narendra Modi Meets Xi Jinping: আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই সাত বছর পর চিন সফরে গিয়েছেন মোদি।

বেজিং: বৈরিতা ভুলে একসঙ্গে পথ চলার অঙ্গীকার। দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্তেই উপনীত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি চিনপিং। তিয়াংজিনে শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পাশাপাশি, মুখোমুখি বৈঠকে বসেন মোদি ও চিনপিং। সেখানে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষেই সওয়াল করেন দুই রাষ্ট্রনেতা। শুল্ক নিয়ে টানাপোড়েন চলাকালীন এই সাক্ষাতের মাধ্যমে আমেরিকাকে বার্তা দেওয়া গেল বলেই মনে করছে কূটনৈতিক মহল। (Narendra Modi Meets Xi Jinping)

আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই সাত বছর পর চিন সফরে গিয়েছেন মোদি। সীমান্ত সংঘাত ভুলে সেখানে পরস্পরের সঙ্গে হাত মেলান মোদি ও চিনপিং। প্রায় এক ঘণ্টা কথা হয় তাঁদের মধ্যে। চিন এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি, সীমান্ত সংঘাত পর্ব পেরিয়ে সমঝোতার প্রচেষ্টা, নতুন করে কৈলাস মানসরোবর যাত্রার সূচনা এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবার দিকগুলি তুলে ধরেন মোদি। (India-China Relations)

চিনের সঙ্গে সখ্য় নিয়ে মোদি বলেন, “দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই এই সহযোগিতামূলক সম্পর্ক। এর সঙ্গে মানবজাতির কল্যাণের প্রশ্নও জড়িয়ে রয়েছে। পারস্পরিক বিশ্বাসযোগ্যতা, সম্মান ও সংবেদনশীলতার উপর দাঁড়িয়ে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।”

অন্য দিকে, মোদিকে স্বাগত জানিয়ে চিনপিং ভারতকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেন। চিনপিংয়ের মতে, নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্ক ঝালিয়ে নিতে হবে ভারত ও চিনকে। দীর্ঘমেয়াদি ভাবনার প্রয়োজন রয়েছ, কৌশলী হতে হবে। চিনপিং বলেন, “চিন এবং ভারত, পৃথিবীর অন্যতম দুই সভ্য দেশ। আমরা পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ এবং গ্লোবাল সাউথের অংশ। আমাদের মধ্যে বন্ধুত্ব থাকা জরুরি, ভাল প্রতিবেশী হয়ে উঠতে হবে। ড্রাগন এবং হাতিকে একজোট হতে হবে।”

শেষবার ২০১৮ সালে চিন সফরে গিয়েছিলেন মোদি। ডোকলাম সংঘাতের পর উহান গিয়েছিলেন তিনি। কিন্তু তার পর ভারত ও চিনের মধ্যে দূরত্ব ক্রমশ চওড়া হয়। বিশেষ করে ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর তিক্ততা চরমে পৌঁছয়। সেই আবহে গত বছর অক্টোবরে রাশিয়ায় ব্রিকস সম্মেলনে যোগ দিতে যান মোদি। সেখানে চিনপিংও ছিলেন। কিন্তু পরস্পরকে মূলত এড়িয়েই চলেন তাঁরা। 

কিন্তু গত কয়েক মাসে সেই সমীকরণ বদলে গিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক নিয়ে যত বেশি চাপ সৃষ্টি করেছে, ভারত এবং চিনের মধ্যে বরফ ততই গলেছে। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ট্রাম্প ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপালে, নিঃশর্তে ভারতের পাশে দাঁড়ায় চিন। আমেরিকার বিরুদ্ধে এশিয়ার দেশগুলিকে একজোট হওয়ার বার্তা দেয়। চিন সফরে গিয়ে মোদিও সেই ডাকেই সাড়া দিলেন, আমেরিকাকে বার্তা দিলেন বলে মনে করছে কূটনৈতিক মহল। তবে ভারতের উপর আমেরিকা ৫০ শতাংশ শুল্ক চাপালেও, রাশিয়ার থেকে তেল কেনা চিনের প্রতি তাদের আচরণ নরম। বাণিজ্যচুক্তি নিয়ে দফায় দফায় আলোচনা চলছে তাদের মধ্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget