এক্সপ্লোর
দশটা রাস্তার কুকুর মিলে ছিঁড়ে খেল, মুম্বইয়ে মৃত্যু ৯ বছরের নাবালকের

মুম্বই: দশটা রাস্তার সারমেয় মিলে ছিঁড়ে খেল ন বছরের এক বালককে। কুকুরের কামড়ে মর্মান্তিক পরিণতি হল বাচ্চাটির, মৃত্যু হল তার। সূত্রের খবর, ধীরজ যাদব তার এক বন্ধুর সঙ্গে খেলছিল। সেইসময় খেলতে খেলতে সে দুর্ঘটনাবশত একটি পাইপলাইন থেকে এক কুকুরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপরই সেই কুকুরটা ধীরজের পিছু ধাওয়া নেয়। সেইসময় তাকে দেখে আরও ৯টি কুকুর ধাওয়া করতে শুরু করে ধীরজকে। তারপর তারা সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে ন বছরের শিশুটির ওপর। ঘটনার পর দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে ভিওয়ান্ডির আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার জখম মারাত্মক হওয়ায়,ধীরজকে থানে সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় ধীরজের। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা রাস্তার ওপর কুকুরগুলোকে ধীরজের ওপর ঝাঁপিয়ে পড়তে দেখে। সেই সময় তারাই আশেপাশের লোকেদের সজাগ করে। ধীরজের বন্ধুরা ওই অবস্থায় তাকে দেখে ভয় পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনার জেরে মৃত্যুর রিপোর্ট দায়ের করেছে।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















