এক্সপ্লোর

বিজেপি-তে যোগ গুজরাতের ৩ কংগ্রেস বিধায়কের, একজন রাজ্যসভার প্রার্থী

আমদাবাদ: গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে ফের ধাক্কা খেল কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন তিন বিধায়ক। তাঁদের মধ্যে একজনকে আবার আগামী মাসে রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের আহমেদ পটেলের বিরুদ্ধে প্রার্থী করার কথা ঘোষণা করেছে বিজেপি। দলত্যাগ করা তিন বিধায়কই প্রাক্তন বিরোধী নেতা শঙ্কর সিংহ বাঘেলার ঘনিষ্ঠ বলে পরিচিত। কয়েকদিন আগেই বাঘেলা কংগ্রেস ছেড়েছেন। তাঁকে অনুসরণ করেই এই তিন বিধায়কও দল ছাড়লেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। পদত্যাগী তিন বিধায়কের নাম বলবন্ত সিংহ রাজপুত, তেজশ্রীবেন পটেল ও প্রহ্লাদ পটেল। বলবন্ত আবার বিধানসভায় কংগ্রেসের মুখ্য সচেতক ছিলেন। তাঁরা দল ছাড়ায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে হল ৫৪। তিন বিধায়ক দলের সব পদ ও বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই গাঁধীনগরে বিজেপি দফতরে যান। সেখানে তখন ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর উপস্থিতিতেই বিজেপি-তে যোগ দেন এই তিন কংগ্রেস বিধায়ক। বাঘেলার আত্মীয় বলবন্ত রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন। গুজরাত থেকে রাজ্যসভা নির্বাচনে অপর দুই বিজেপি প্রার্থী দলীয় সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী। বিজেপি-তে যোগ দেওয়ার পরেই কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন বলবন্ত। তিনি বলেছেন, ‘আমি ৩৫ বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠার সঙ্গে কংগ্রেসের হয়ে কাজ করেছি। তবে দলে অন্তর্দ্বন্দ্ব ও উপদল দেখে অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলাম। বাঘেলার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আমার দিকে আঙুল তোলা হয়েছিল। তাই আমার মনে হয়েছিল, উন্নয়নের জন্য কাজ করতে হলে কংগ্রেস ছাড়তেই হবে।’ অপর দুই বিধায়কও কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করেছেন। তাঁদের দাবি, নির্বাচনে জয়ের পরিকল্পনা করার বদলে কংগ্রেস নেতারা গুরুত্বপূর্ণ পদ পাওয়ার চেষ্টা করছেন। বিজেপি-র মন্ত্রীরা সবসময় তাঁদের দেওয়া উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই কারণেই তাঁরা বিজেপি-তে যোগ দিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget