এক্সপ্লোর

বিমানে অভব্য আচরণ করলে যাত্রীদের তিন মাস থেকে আজীবন নিষিদ্ধ করা হবে

নয়াদিল্লি:  বিমানে অভব্য আচরণ করলে যাত্রীদের ওপর তিন মাস থেকে আজীবন নিষিদ্ধ করা হবে বলে জানাল সরকার। অসামরিক পরিবহণ মন্ত্রক যাত্রীদের অভব্য আচরণকে তিনটি ভাগে ভাগ করে গুরুত্ব অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। মন্ত্রকের আধিকারিকরা আজ এ কথা জানিয়েছেন। তাঁরা বলেছেন, প্রথম পর্যায়ে রয়েছে মৌখিক হেনস্থা। এক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীর বিমানে চড়ার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। দ্বিতীয় পর্যায়ে শারিরীক নিগ্রহ সংক্রান্ত আচরণের জন্য সংশ্লিষ্ট যাত্রীকে ছয় মাসের নিষিদ্ধ করা হবে। তৃতীয় পর্যায়ে রয়েছে জীবনের ঝুঁকিপূর্ণ অভব্য আচরণ। এক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীকে আজীবন বা দুই বছর বা অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হবে। উল্লেখ্য, সম্প্রতি বিমান যাত্রীদের বিভিন্ন অভব্য আচরণের অভিযোগ উঠেছে। এরমধ্যে শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের বিরুদ্ধে এয়ার ইন্ডিয়ার কর্মীকে চপ্পল দিয়ে মারধরের অভিযোগ উঠেছিল। এ সব ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষে যাত্রীদের অভব্য আচরণ রুখতে এই পদক্ষেপ গ্রহণ করা হল। মন্ত্রক যে ব্যবস্থাপনার কথা বলেছে, তা অনুসারে কোনও বিমানের পাইলট-ইন-কম্যান্ড কোনও যাত্রীর বিরুদ্ধে অভিযোগ জানানোর পর বিমান পরিবহণ সংস্থার অভ্যন্তরীণ কমিটি বিষয়টি তদন্ত করবে। সংশ্লিষ্ট যাত্রীকে কতদিনের জন্য নিষিদ্ধ করা হবে, তা নিয়ে কমিটিকে একমাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এই সময়ের মধ্যে কমিটি কোনও সিদ্ধান্ত না জানালে ওই যাত্রী ছাড় পেয়ে যাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget