এক্সপ্লোর

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বাংলো খালির তোড়জোড় শুরু উত্তরপ্রদেশের চার প্রাক্তন মুখ্যমন্ত্রীর

লখনউ: চলতি সপ্তাহেই শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা। তারইমধ্যে সরকারি বাংলো থেকে পাততাড়ি গোটানোর প্রস্তুতি শুরু করেছেন উত্তরপ্রদেশের চার প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত ৭ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে, পদ ছেড়ে দেওয়ার পর উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীরা সরকারি বাসভবন দখল করে রাখতে পারবেন না। এই নির্দেশ মোতাবেক এস্টেট বিভাগ রাজ্যের প্রাক্তন ছয় মুখ্যমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারি, মুলায়ম সিংহ যাদব, কল্যাণ সিংহ, মায়াবতী, রাজনাথ সিংহ এবং অখিলেশ যাদবকে সরকারি বাংলো খালি করার নোটিশ দিয়েছে। তিওয়ারি ও মায়াবতী ছাড়া বাকি চার প্রাক্তন বাংলো ছাড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে। তিওয়ারি অসুস্থ। তাই তাঁর স্ত্রী এস্টেট বিভাগের কাছে আরও সময় চেয়েছেন। উজ্জ্বলা তিওয়ারির আর্জি, জীবনের একেবারে 'প্রান্তবেলা'য় রয়েছেন তাঁর স্বামী। মায়াবতী ১৩ এ মল অ্যাভিনিউর বাংলোটি বিএসপি প্রতিষ্ঠাতা কাঁসিরামের স্মৃতি সংগ্রহশালা বলে দাবি করায় বিতর্ক তৈরি হয়। মায়ার এই দাবি এস্টেট বিভাগ খারিজ করে দেয়। বিভাগের পক্ষ থেকে দাবি করা হয়, যে ৬, লাল বাহাদুর শাস্ত্রী মার্গের বাসভবন মায়াবতী ছেড়েছেন, সেটি অবৈধভাবে দখল করে রেখেছিলেন তিনি। উল্লেখ্য, গত সপ্তাহেই মায়াবতী বলেছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক তাঁর ৬, লাল বাহাদুর শাস্ত্রী মার্গের বাসভবন ছেড়ে দিয়েছেন। কিন্তু বিভাগ বলেছে, এই বাংলোটি তিনি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। তাঁকে মল অ্যাভিনিউর বাংলোটি আদালতের নির্দেশ অনুযায়ী ছাড়তে হবে। অন্যদিকে, বিএসপির দাবি, উত্তরপ্রদেশ সরকারের নোটিশে মায়াবতীকে ১৩ এ মল অ্যাভিনিউর বাংলোটি ছাড়তে বলা হয়েছিল, লাল বাহাদুর শাস্ত্রী মার্গেরটি নয়।ওই বাংলোটি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে বরাদ্দ করা হয়েছিল। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে বিএসপি প্রতিনিধিদল দাবি করে, মল অ্যাভিনিউর বাংলোটি ২০১১-তে কাঁসিরাম স্মৃতি সংগ্রহশালা হিসেবে গড়ে তোলা হয়েছে। ওই বাংলোর মাত্র দুটি ঘর ব্যবহার করেন মায়াবতী। বাংলো খালির নোটি পাওয়ার পর গত ২১ মে সেখানে একটি বোর্ডও টাঙিয়ে দেওয়া হয়। বোর্ডে লেখা -'শ্রী কাঁসিরামজী ইয়াদগার বিশ্রামস্থল'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget