এক্সপ্লোর

অসম এনআরসি ইস্যুতে তুমুল হৈচৈ, রাজ্যসভা দিনের মতো মুলতুবী

নয়াদিল্লি: অসমের জাতীয় নাগরিকত্ব পঞ্জী বা এনআরসির চূড়ান্ত খসড়া সংক্রান্ত বিষয়টি নিয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনা হল। প্রস্তাব এনেছে কংগ্রেস-তৃণমূল। নাম বাদ পড়া ইস্যুতে আজ সংসদ চত্বরে তৃণমূল ধর্নায় বসেছে। এই ইস্যুতে বিরোধীরা কার্যত এককাট্টা হয়ে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপি তাঁদেরই বার করে দিচ্ছে, যাঁরা তাদের ভোট দেন না। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ফেসবুকে লিখেছেন, যাঁদের সঙ্গে অন্যায় হয়েছে, কংগ্রেস তাঁদের সাহায্য করবে। আজ বিষয়টি নিয়ে ইতিমঘ্যেই ঝড় উঠেছে সংসদে। রাহুল ফেসবুকে লিখেছেন, মনমোহন সিংহের নেতৃত্বে ইউপিএ ১৯৮৫-তে অসম চুক্তির মাধ্যমে জাতীয় নাগরিকত্ব পঞ্জী বা এনআরসি তৈরিতে হাত দেয়। অথচ ১,২০০ কোটি টাকা খরচ করার পরেও এত সংবেদনশীল মামলায় ভুলত্রুটি রয়ে গিয়েছে। মমতাও জানিয়েছেন, বাঙালিদের নাম তালিকা থেকে বাদ যাওয়ায় তিনি চিন্তিত। তবে কেন্দ্রীয় সরকারই জানিয়েছে, এই তালিকা স্রেফ খসড়া, চূড়ান্ত তালিকা নয়। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা প্রত্যেকে নিজের নিজের অবস্থান জানিয়ে ফের আবেদন করার সুযোগ পাবেন। অর্থাৎ যে ৪০ লক্ষের নাম বাদ পড়েছে, নথিপত্র নিয়ে ফের এনআরসিতে আবেদন করতে পারবেন তাঁরা। এমনকী চূড়ান্ত তালিকা আসার পরেও বিদেশি ঘোষিত হওয়া লোকজনের ফরেন ট্রাইবুন্যালে যাওয়ার সুযোগ থাকবে। তারপরেও যাঁদের নাম বাদ পড়বে তাঁরা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ আশ্বাস দিয়েছেন, জোর করে কারও বিরুদ্ধে কিছু করা হবে না, কারও ভয় পাওয়ার কারণ নেই। এর মধ্যে বিজেপি জানিয়েছে, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে এখানেও এনআরসি করবে তারা। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ঘোষণা করেছেন, এ রাজ্যেও প্রকৃত নাগরিকদের নাম নথিবদ্ধ করে বেআইনি বাংলাদেশিদের বহিষ্কার করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget