এক্সপ্লোর

মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক, পয়লা ডিসেম্বর থেকে আঙুলের ছাপ লাগবে না, ওটিপিতেই কাজ হবে

নয়াদিল্লি:  আগামী ১ ডিসেম্বর থেকে আধার কার্ড ব্যবহারকারীরা নিজেদের বাড়িতে বসেই ইউআইডি বা ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরের সঙ্গে যোগ করতে পারবেন তাঁদের মোবাইল নম্বর বা সিম। টুইটারে এপ্রসঙ্গে একটি ঘোষণাও করা হয়েছে ইউআইডিএআই-এর তরফেও। কিন্তু কীভাবে বাড়িতে বসে করবেন মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক। প্রত্যেককে এতদিন পর্যন্ত নিজের মোবাইল সংস্থার দোকানে গিয়ে ফিঙ্গার স্ক্যান করাতে হয়েছে, বা আঙুলের ছাপ মেলাতে হচ্ছে। টুইটারে ইউআইডিএআই-এর তরফে দেওয়া এক পোস্ট জানানো হয়েছে আগামী ১ ডিসেম্বর থেকে মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করানোর জন্যে আর আঙুলের ছাপ লাগবে না। লিঙ্ক করানোর জন্যে ব্যবহারকারীর মোবাইলে যে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেটার সাহায্যেই মোবাইর-আধার লিঙ্ক করা যাবে।   প্রসঙ্গত, এই ওটিপি হল আসলে একধরনের মোড অফ অথেনটিকেশন যেটা ইউআইডিএআই গ্রাহকদের মোবাইল ফোনে পাঠায়। ওটিপিটি বা ওয়ান টাইম পাসওয়ার্ড কিছুটা সময়ের জন্যে ভ্যালিড থাকে। এবার মোবাইল ব্যবহারকারীকে নিজের আধার নম্বর এবং সেই ওটিপিটা ম্যাচ করাতে হবে। এতদিন পর্যন্ত মোবাইলের দোকানে গিয়ে আঙুলের ছাপও মেলাতে হত মোবাইল ব্যবহারকারীদের। তারপর লিঙ্ক হত মোবাইলের সঙ্গে আধার। এই পুরো প্রক্রিয়াটি আরও একটু সরলীকরণ করতে সম্প্রতি টেলিকম মন্ত্রক তিনটি পৃথক প্রক্রিয়া চালু করেছে। একটি অ্যাপ-নির্ভর, অপরটি ওটিপি নির্ভর এবং তিন নম্বরটি আইভিআরএস সম্পন্ন। তবে আগামী দিনে ব্যবহারকারীরা আরও বেশ কয়েকটি অপশন পাবেন, নিজের মোবাইল নম্বরের সঙ্গে আধার যোগ করানোর জন্যে। এই নয়া সিস্টেমগুলো চালু হলে, ব্যবহারকারীকে আর নিজের মোবাইল সংস্থার দোকানে যেতে হবে না লিঙ্ক করানোর জন্যে। তাঁরা বাড়িতে বসেই এই লিঙ্কের প্রক্রিয়াটি সম্পন্ন করেত পারবেন। গত ২৫ অক্টোবর টেলিকম মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে একথা  জানানো হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget