এক্সপ্লোর

কাসগঞ্জ হিংসায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, ঘোষণা আদিত্যনাথের, রিপোর্ট চাইল কেন্দ্র

নয়াদিল্লি: কাসগঞ্জের গোষ্ঠীসংঘর্ষের ব্যাপারে উত্তরপ্রদেশ সরকারের কাছে সামগ্রিক রিপোর্ট চাইল কেন্দ্র। রাজ্যকে পাঠানো বার্তায় গত শুক্রবার থেকে শুরু হওয়া হিংসার পরিপ্রেক্ষিতে কাসগঞ্জ ও তার আশপাশে শান্তি ফেরাতে কী কী পদক্ষেপ করা হয়েছে, তাও জানতে চাওয়া হয়েছে। হিংসায় জড়িত লোকজনের শাস্তির ব্যাপারে রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে, তাও বিস্তারিত জানাতে বলা হয়েছে রিপোর্টে। কাসগঞ্জে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা নিয়ে বাইক মিছিলে পাথর ছোঁড়ার জেরে সংঘর্ষে একজন নিহত হয়, জখম হয় কয়েকজন। অন্তত তিনটি দোকান, দুটি বাস ও একটি গাড়িতে আগুন লাগানো হয়। হিংসায় ইন্ধন দেওয়া, জড়িত থাকার অভিযোগে মোট ১১৮ জনকে গ্রেফতার করেছে প্রশাসন। এর মধ্যেই চারদিন বাদে মুখ খুলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঘোষণা, হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। আমাদের সরকার প্রতিটি নাগরিককে নিরাপত্তা দিতে দায়বদ্ধ। রাজ্যে বিশৃঙ্খলার কোনও স্থান নেই। গতকালই উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক কাসগঞ্জের ঘটনাবলীকে রাজ্যের কলঙ্ক বলে উল্লেখ করে আদিত্যনাথ সরকারকে অস্বস্তিতে ফেলেছেন। বিরোধী দলগুলিও নিশানা করেছে সরকারকে। তবে এর মধ্যেই বিক্ষিপ্ত, ছুটকো ছাটকা হিংসার খবর আসছে নানা জায়গা থেকে। পিএসি, RAF বাহিনীকে মোতায়েন করা হয়েছে গুজব ছড়িয়ে পড়া রুখতে। তবে তার মধ্যেই গতকাল রাতে এক দোকানির গুদাম পুড়ে ছাই হয়েছে। এর মধ্যেই রাহুল উপাধ্যায় নামে যে ব্যক্তির মৃত্যুর খবর চাউর হওয়ায় কাসগঞ্জের পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠেছিল, তিনি নিজেই আজ প্রকাশ্যে এসে জানান, তিনি ভাল, সুস্থ আছেন। তাঁর কিছুই হয়নি। তাঁর মৃত্যুর গুজব ছড়ানোয় অশান্তি বাড়তে থাকায় তিনি নিজে থেকেই আজ মিডিয়াকে বলেন, আমার এক বন্ধু কাসগঞ্জের হিংসায় আমার মারা যাওয়ার গুজব সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কথা জানায়। কিন্তু অশান্তি, হিংসার সময় কাসগঞ্জে ছিলামই না আমি। গ্রামের বাড়ি গিয়েছিলাম। এখন আমি দারুণ আছি। তাঁর মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget