এক্সপ্লোর

এবার প্রশাসনের কর্তাদের কাছ থেকেও ১৫ দিনের মধ্যে সম্পত্তির তথ্য চাইলেন আদিত্যনাথ

লখনউ: মন্ত্রীদের পর এবার প্রশাসনের আমলাদেরও ১৫ দিনের মধ্যে আয় ও স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দিতে বললেন যোগী আদিত্যনাথ। গতকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই তিনি দু্র্নীতি মোকাবিলাকে অগ্রাধিকার দিয়েছেন বলে বার্তা দেওয়া হচ্ছে। গতকালই ক্যাবিনেট মন্ত্রী শ্রীকান্ত শর্মা বলেছিলেন, দুর্নীতির মূলোত্পাটন করাই দলের মূল এজেন্ডা। নতুন মন্ত্রীদের সঙ্গে প্রারম্ভিক বৈঠকেই তিনি ১৫ দিনের ভিতরে তাঁদের আয় ও সম্পত্তির বিস্তারিত তথ্য জমা দিতে বলেছেন। এদিন প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে বসেন আদিত্যনাথ। সেখানে ৬৫ জন অফিসার ছিলেন। তাঁদের বিজেপির সংকল্প পত্রের একটি করে কপি দিয়ে তার রূপায়ণ সুনিশ্চিত করতে বলা হয়। উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য জানান, ওই পদস্থ অফিসারদের নিজ নিজ দপ্তরের ব্যাপারে রোডম্যাপ তৈরি করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া গতকাল রাতে মৌআইমা থানার অধীন এলাকায় নিজের বাসভবনের কাছেই বিএসপি মহম্মদ শামির খুন হওয়ার ঘটনায়ও গভীর উদ্বেগ জানিয়ে তিনি রাজ্যের ডিজিপি জাভেদ আহমেদকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনওরকম শৈথিল্য বরদাস্ত করা হবে না। তাঁকে বলা হয়েছে, রাজ্য়ের ৭৫টি জেলার সবকটিতে আইনশৃঙ্খলার কী হাল, তা জানতে তিনি যেন প্রতিটি জেলার পুলিশ সুপারের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। একটি সূত্রের খবর, আদিত্যনাথের শপথ গ্রহণের পরদিনই এলাহাবাদ নগর নিগম কর্তৃপক্ষ শহরের দুটি কসাইখানা বন্ধ করে দিয়েছে। বছরখানেক আগে কসাইখানা দুটি বন্ধ করে দিতে বলেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। বিজেপির নির্বাচনী ইস্তাহারে রাজ্যে সব বেআইনি কসাইখানা বন্ধ করার ঘোষণা রয়েছে। একটি মহল থেকে জানানো হয়েছে, রাজ্যে বৈধ কসাইখানার সংখ্যা প্রায় ১৩০টি। তবে তার বাইরে প্রচুর কসাইখানা তৈরি হয়েছে নিয়ম ভেঙে, যেগুলির অধিকাংশই পশ্চিম উত্তরপ্রদেশে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget