এক্সপ্লোর

মাসুদের ওপর নিষেধাজ্ঞায় ফের বাগড়া দেওয়ার পরদিন চিন বলল, ভারতের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ

নয়াদিল্লি/বেজিং: রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের পান্ডা মাসুদ আজহারের নাম অন্তর্ভূক্ত করার প্রয়াসে গতকালই ফের জল ঢেলেছে চিন। এই ঘটনা নিয়ে চিনের সঙ্গে ভারতের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এরইমধ্যে আজ চিন বলেছে, দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতি আরও এগিয়ে নিয়ে যেতে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে তারা আগ্রহী। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মাসুদকে  ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ ঘোষণার উদ্যোগ নিয়েছে ভারত, আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স।এর আগে গত তিনবার চিন এই প্রয়াস ভেস্তে দিয়েছে। গতকালও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভেটো ক্ষমতাকে কাজে লাগিয়ে ফের বাগড়া দিয়েছে চিন। চিনের অজুহাত,  নিষেধাজ্ঞা কমিটির সদস্যদের মধ্যে বিষয়টি নিয়ে ঐকমত্য হয়নি। চিনের এই কাজে উষ্মা গোপন রাখেনি ভারত। সঙ্কীর্ণ স্বার্থে ‘সন্ত্রাসবাদকে সহায়তা করা’ অদূরদর্শী পদক্ষেপ এবং এর বিপরীত ফল ভুগতে হবে বলে বৃহস্পতিবার মন্তব্য করে ভারত। এরইমধ্যে ভারতের ক্ষোভ প্রশমন করতে চিনের সহকারি বিদেশমন্ত্রী চেন জিয়াওডঙ  আজ বলেছেন, ‘ভারত হল চিনের এক গুরুত্বপূর্ণ প্রতিবেশী।’ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিকে অত্যন্ত দেয় চিন। তাঁর কথায়, ‘প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে নতুন যুগের চিনের যে নিজস্ব নীতি রয়েছে’, সেই নীতি অনুসরণ করেই নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে জোর দিতে চায় বেজিং। জিয়াওডঙ আরও বলেছেন, চিনা কমিউনিস্ট পার্টির সদ্যসমাপ্ত কংগ্রেসে প্রেসিডেন্ট শি চিনফিং-এর নিজস্ব ভাবনা তথা নীতি ঠাঁই পেয়েছে পার্টির সংবিধানে। ভারতের সঙ্গে উন্নততর দ্বিপাক্ষিক সম্পর্কের পথেও সেই ‘চিন্তাভাবনা’কে অনুসরণ করেই এগোতে চায় চিন। তিনি বলেছেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্কে ধারাবাহিক উন্নতির জন্য ভারতের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget