এক্সপ্লোর

দলিতকে বিয়ে করায় গুন্ডা লাগিয়েছেন বাবা! পুলিশি নিরাপত্তা চেয়ে সোস্যাল মিডিয়ায় ভিডিও মেয়ের, পাত্র ৯ বছরের বড়, তেমন আয় নেই, সাফাই উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের

সাক্ষীর অভিযোগের মুখে বিধায়ক-বাবার দাবি, মেয়ের দলিতকে বিয়ের বিরোধী নন তিনি, তবে তাঁর আপত্তি অন্যখানে।

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বিজেপি-বিধায়ক বাবার বিরুদ্ধে প্রকাশ্যে চাঞ্চল্যকর অভিযোগ তুলে শোরগোল ফেলেছেন তাঁর মেয়ে। রাজেশ মিশ্র নামে ওই বিধায়কের মেয়ে সাক্ষী মিশ্র সোস্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দাবি করেছেন, অজিতেশ কুমার নামে এক দলিত যুবককে বিয়ে করায় বাবা তাঁদের দুজনকেই হুমকি দিচ্ছেন, গুন্ডা  লাগিয়েছেন। তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন বলে দাবি সাক্ষীর। প্রাণভয়ের আশঙ্কায় পুলিশি নিরাপত্তাও চেয়েছেন ২৩ বছরের সাক্ষী। বলেছেন, আমাদের ধরতে পারলে মেরেই ফেলবে ওরা। অজিতেশেরও দাবি, গুন্ডারা ঘুরছে। যে হোটেলে আমরা উঠেছি, সেখানেই কয়েকজন এসেছিল। বেরিলি জেলার বিঠারি চৈনপুরের বিধায়ক রাজেশ। পুলিশ জানিয়েছে, সাক্ষী বুধবার সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ২৯ বছরের দলিত অজিতেশকে বিয়ের কথা জানান, আরেকটি ভিডিওতে দাবি করেন, বাবা, ভাই ও তাদের এক সঙ্গীর থেকে প্রাণহানির আশঙ্কা করছেন তিনি। বেরিলির পুলিশ সুপারের কাছে নিজের, স্বামীর নিরাপত্তার আর্জি জানান সাক্ষী। বাবা ও তাঁর সহযোগীরা তাঁকে খতম করতে চান বলে অভিযোগ তুলে সাক্ষী বেরিলির সাংসদ, বিধায়ককেও আবেদন করেছেন, তাঁরা যেন তাঁকে সাহায্য না করেন। ডিআইজি আর কে পান্ডে ভিডিওর কথা জানতে পেরেছেন বলে জানিয়েছেন, এসএসপিকেও নির্দেশ দিয়েছেন ওই দম্পতির নিরাপত্তার ব্যবস্থা করতে। তবে ডিআইজি বলেছেন, সাক্ষী কোথায় আছেন, না জানানোয় পুলিশ বুঝতে পারছে না, নিরাপত্তার ব্যবস্থা কীভাবে করবে। ভিডিওতে সাক্ষী বাবাকে তাঁকে তাঁর মতো বেঁচে থাকতে দেওয়ার আবেদন করেছেন। তিনি  হুঁশিয়ারিও দিয়েছেন, তাঁর বা তাঁর স্বামীর কিছু হলে এমন কিছু করবেন, যাতে বাবাকে জেলে যেতে হবে। তবে সাক্ষীর অভিযোগের মুখে বিধায়ক-বাবার দাবি, মেয়ের দলিতকে বিয়ের বিরোধী নন তিনি, তবে তাঁর আপত্তি অন্যখানে। রাজেশের বক্তব্য, আমার চিন্তার কারণ একটাই, ছেলেটা ওর থেকে ৯ বছরের বড়। বাবা হিসাবে ওদের ভবিষ্যত নিয়েও ভাবছি, কারণ ছেলেটার তেমন আয় নেই।  মেয়ের ক্ষতি করার কথাও ভাবতেও পারি না। চাই, ওরা ফিরে আসুক। দলের ওপরের নেতাদেরও এ ব্যাপারে সব জানিয়েছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget