এক্সপ্লোর

বুধবার ভারতে শিনজো অ্যাবে, জাপানের সঙ্গে সম্পর্ক অত্যন্ত মূল্যবান, জানালেন মোদী

নয়াদিল্লি: শিনজো অ্যাবের সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত মূল্যবান।

আগামীকাল দুদিনের ভারত সফরে আসছেন জাপানের প্রধানমন্ত্রী। মোদীর রাজ্য গুজরাতের রাজধানী গাঁধীনগরে বার্ষিক ভারত-জাপান সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিন টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, আমি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে স্বাগত জানাতে মুখিয়ে আছি। চতুর্থ বার্ষিক সম্মেলনের জন্য তিনি গুজরাতে আসছেন। মোদী যোগ করেন, তিনি এবং শিনজো আগামী দুদিন একাধিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করবেন।

[embed]https://twitter.com/narendramodi/status/907593192186421251[/embed] https://twitter.com/narendramodi/status/907592749452537856

প্রসঙ্গত, অ্যাবের উপস্থিতিতে আমদাবাদ-মুম্বই রুটে বুলেট ট্রেনের শিলান্যাস হবে। প্রসঙ্গত, এটি দেশের প্রথম অতি-উচ্চগতির রেললাইন হবে। বুলেট ট্রেন নির্মাণে জাপান বিশ্বের অন্যতম প্রথম সারির দেশ। তাদের ‘শিনকানসেন’ বুলেট ট্রেন বিশ্বের অন্যতম দ্রুততম।

এদিন প্রধানমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে সম্পর্ককে শ্রদ্ধা করে ভারত। বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা মুখিয়ে রয়েছি।

https://twitter.com/narendramodi/status/907591788243726336 https://twitter.com/narendramodi/status/907592381284806656 https://twitter.com/narendramodi/status/907592048559009793

জানা গিয়েছে, বিমানবন্দরে নেমে সেখান থেকে প্রায় ৮ কিলোমিটার পথ রোড-শো করবেন দুই রাষ্ট্রনেতা। সেই রোডশো মহাত্মা গাঁধীর স্মৃতি-বিজড়িত সবরমতী আশ্রমে গিয়ে শেষ হবে। এর পাশাপাশি, শহরের ষোড়শ শতাব্দীর সিদি সৈয়দ নি জালি মসজিদ দর্শন করবেন মোদী এবং অ্যাবে।

এসবের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৯ হাজার পুলিশকর্মীকে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন। এছাড়া, ১২ কোম্পানি রাজ্য রিজার্ভ ফোর্সকেও মোতায়েন করা হবে।

https://twitter.com/narendramodi/status/907595803627216897

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget