এক্সপ্লোর

রাজ বব্বরকে উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি নিয়োগ করল কংগ্রেস

নয়াদিল্লি: উত্তরপ্রদেশ অভিযান শুরু করার আগে বড়সড় রদবদল করল কংগ্রেস। প্রাক্তন সাংসদ রাজ বব্বরকে উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি নিয়োগ করল শীর্ষ নেতৃত্ব। এদিন রাজ বব্বরের নাম ঘোষণা করেন উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক গুলাম নবি আজাদ। তিনি নির্মল ক্ষেত্রীর স্থলাভিষিক্ত হলেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে গাজিয়াবাদ থেকে লড়েছিলেন এই প্রাক্তন অভিনেতা। কিন্তু, বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত সেনাপ্রধান ভি কে সিংহের কাছে হেরে যান। এদিকে, রাজনৈতিক মহলে জোর জল্পনা, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরতে পারে কংগ্রেস। কিন্তু, সবচেয়ে প্রশ্নর উত্তর এখনও অধরাই থেকে গেল। তা হল, প্রিয়ঙ্কা বঢরা কী ভূমিকা নেবেন আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে? জল্পনা বাড়িয়ে মঙ্গলবার গুলাম নবি আজাদের সঙ্গে দেখা করেন প্রিয়ঙ্কা বঢরা। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। এরপরই রাজনৈতিক মহলে জল্পনা জোরালো হয়, তাহলে কি উত্তরপ্রদেশের কংগ্রেসের তারকা প্রচারক হতে চলেছেন রাজীব-তনয়া? ইন্দিরা গাঁধীর আবেগ উস্কে দিতেই কি প্রিয়ঙ্কাকে প্রথমবার অমেঠি ও রায়বরেলির বাইরে প্রচারে ব্যবহার করবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব? যদিও, রাজ বব্বরকে উত্তরপ্রদেশের নয়া সভাপতি ঘোষণা করলেও, প্রিয়ঙ্কার ভূমিকা নিয়ে বিশেষ কিছু বলতে চাননি গুলাম নবি আজাদ। শুধু জানান, প্রিয়ঙ্কা রায় বরেলি ও অমেথিতে প্রচার করবেন। রাজ বব্বর নতুন রাজ্য সভাপতি। ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে সাহারনপুরে বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে উঠে আসা ইমরান মাসুদকে উত্তরপ্রদেশের নতুন সহ সভাপতি নিয়োগ করেছে কংগ্রেস। কিন্তু, এসবের মধ্যেই সবচেয়ে বড় প্রশ্ন হল, প্রিয়ঙ্কা কি আগের মতোই শুধুমাত্র মা ও দাদার নির্বাচনী এলাকাতেই প্রচার করবেন, না কি গোটা উত্তরপ্রদেশেই দেখা যাবে তাঁকে? কী হবে ২০১৭-য় উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget