এক্সপ্লোর

এএমইউ: ৬-ঘণ্টা অমিল অ্যাম্বুলেন্স, মারা গেলেন ক্যান্সার আক্রান্ত অধ্যাপক

আগরা: দীর্ঘ ৬ ঘণ্টা অপেক্ষা করার পরও একটি অ্যাম্বুলেন্স না মেলায় মারা গেলেন ক্যানসারে আক্রান্ত এক অধ্যাপক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (এএমইউ)। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ঘটনায় প্রকাশ, ডি মূর্তি নামের ৬৪ বছরের ওই অধ্যাপক বেশি কিছুদিন ধরেই জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে (জেএনএমসি) চিকিৎসাধীন ছিলেন। সেখানে গত রবিবারই তাঁর অস্ত্রোপচার হয়। এরপরই দ্রুত ওই অধ্যাপকের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লি হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষ ৬ ঘণ্টায় একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে না পারায়, স্থানান্তকরণ করা সম্ভব হয়নি। এরপরই মারা যান ওই অধ্যাপক। এই ঘটনায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জামিরউদ্দিন শাহ বলেছেন, গোটা ঘটনায় তদন্তের জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এক্ষেত্রে চিকিৎসক নন, হাসপাতাল কর্মীদের গাফিলতি রয়েছে। উপাচার্য জানান, অ্যাম্বুলেন্সের জন্য যে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, সেখানেই দেরি করেছেন কর্মীরা। তদন্ত কমিটি ৫ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেবে। জানা গিয়েছে, এএমইউ-তে আধুনিক ভারতীয় ভাষা বিভাগের চেয়ারম্যান ছিলেন মূর্তি। জেএনএমসি-র প্রন্সিপাল তারিক মনসুর জানান, মূর্তির ক্যান্সার অ্যাডভান্সড স্টেজে ছিল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। ফলে, অ্যাম্বুলেন্স ছাড়া তাঁকে স্থানান্তর করা সম্ভব ছিল না। প্রসঙ্গত, গতমাসেই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ডেঙ্গিতে মারা গিয়েছিল। সেক্ষেত্রে, হাসপাতালের পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হয়।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget