এক্সপ্লোর

আজমীর বিস্ফোরণ মামলায় রেহাই স্বামী অসীমানন্দকে, দোষী সাব্যস্ত ৩

নয়াদিল্লি: ২০০৭ সালের আজমীর বিস্ফোরণ মামলায় অন্যতম অভিযুক্ত স্বামী অসীমানন্দকে রেহাই দিল জয়পুরের বিশেষ এনআইএ আদালত। আরও ৯ অভিযুক্ত অব্যাহতি পেয়েছেন। তবে তিনজনকে দোষী সাব্যস্ত করেছে কোর্ট। এঁরা হলেন সুনীল যোশী (ইনি মারা গিয়েছেন), দেবেন্দ্র গুপ্তা ও ভবেশ পটেল। ২০০৭-এর ১১ অক্টোবর রমজান মাসে সুফি সন্ত খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় বিস্ফোরণে তিনজন নিহত হন, জখম হন ১৭ জন। সেই নাশকতায় নাম জড়িয়েছিল আরএসএস নেতা স্বামী অসীমানন্দ সহ বেশ কয়েকজনের। অসীমানন্দই বিস্ফোরণের মাস্টারমাইন্ড হিসাবে অভিযুক্ত হন। অসীমানন্দ বর্তমানে রয়েছেন আম্বালা সেন্ট্রাল জেলে। চার্জশিটে বলা হয়েছিল, ২০০২-এ অমরনাথ যাত্রা ও জম্মুর রঘুনাথ মন্দিরে মুসলিম সন্ত্রাসবাদীরা হামলা করেছে, এই অভিযোগ তুলে তার বদলা নিতেই আজমীর দরগা, হায়দরাবাদের মক্কা মসজিদে বিস্ফোরণ ঘটায় আরএসএসের সঙ্গে যুক্ত উগ্র হিন্দুত্ববাদীদের একাংশ। রমজানের সময় ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা ও সাম্প্রদায়িক অশান্তি, হিংসা ছড়ানোও এর লক্ষ্য ছিল। এদিকে, একটি প্রথম সারির ম্যাগাজিনের দাবি, অসীমানন্দ তাদের দেওয়া এক সাক্ষাত্কারে বলেছিলেন, আরএসএস প্রধান মোহন ভাগবত তাঁকে বলেন, বিস্ফোরণ ঘটানোটা খুব জরুরি। কিন্তু এর সঙ্গে সঙ্ঘকে জড়ানো যাবে না। যদিও আরএসএস অভিযোগ খারিজ করে ওই ম্যাগাজিনকে অসীমানন্দের দেওয়া সাক্ষাত্কারের সত্যতা নিয়েই প্রশ্ন তোলে। সঙ্ঘের সর্বভারতীয় প্রচার প্রধান মনমোহন বৈদ্য। বলেন, পুরো সাক্ষাত্কারটাই আজগুবি, সাজানো। পুলিশ প্রথমে আজমীর দরগায় বিস্ফোরণের ব্যাপারে কট্টরপন্থী ইসলামি গোষ্ঠীর হাত থাকার কথা বললেও অসীমানন্দের বক্তব্যের পর তদন্তের নজর ঘুরে যায় হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির দিকে। তদন্ত ভার প্রথমে এটিএস রাজস্থানের হাতে যায়। পরে তা তুলে দেওয়া হয় এনআইএ-কে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget