এক্সপ্লোর

দলের গুরুত্বপূর্ণ বৈঠকে মুলায়মকে আমন্ত্রণ জানালেন অখিলেশ

লখনউ: ফের এক হতে চলেছেন মুলায়ম-অখিলেশ? তিনদিন আগেই ইঙ্গিত মিলেছিল। এবার তা পরিণত হল জোর জল্পনায়।

দলের কর্তৃত্ব নিয়ে মুলায়ম সিংহ যাদবের সঙ্গে গত এক বছর ধরে তিক্ত দ্বৈরথ চলছে অখিলেশের। আর এদিন বাবার সঙ্গে সেই দ্বৈরথে ইতি টানার উদ্যোগ নিলেন ছেলে।

আগামী সপ্তাহে আগরায় দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে মুলায়ম সিংহকে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অখিলেশ। সমাজবাদী প্রধান অখিলেশ এদিন মুলায়মের বাসভবনে গিয়ে আগামী ৫ অক্টোবর হতে চলা দলীয় বৈঠকে হাজির হতে বাবাকে অনুরোধ করেন।

প্রসঙ্গত, বিগত কয়েক মাসে এই প্রথম বাবা-ছেলের সাক্ষাত হল। যদিও, সাক্ষাতে ঠিক কী বিষয়ে কথা হয়েছে, তা জানা না গেলেও, দলের এক নেতা জানান, আগামী সপ্তাহের বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। এর আগে, গত ২৩ তারিখ অনুষ্ঠিত হওয়া দলের রাজ্য কর্মসমিতির বৈঠকে ডাক পাননি মুলায়ম ও তাঁর ভাই শিবপাল যাদব।

গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশের রাজনৈতিক অলিন্দে জোর কানাঘুষো চলছিল যে, শীঘ্রই নতুন দলের ঘোষণা করতে চলেছেন মুলায়ম। কিন্তু, সোমবার সব জল্পনায় জল ঢেলে ৭৭ বছরের এই নেতা জানিয়ে দেন, তিনি কোনও নতুন দলগঠন করছেন না।

তিনি যোগ করেন, যেহেতু সে আমার ছেলে, আমার আশীর্বাদ সবসময় অখিলেশের সঙ্গেই থাকবে। তাঁর কিছু সিদ্ধান্তকে আমি সমর্থন না করা সত্বেও তা থাকবে। মুলায়ম যোগ করেন, বাবা-ছেলের এই মতভেদ কতদিন থাকবে, তা কেউ বলতে পারবে না। এরপরই, টুইটারে অখিলেশ লেখেন, নেতাজি জিন্দাবাদ, সমাজবাদী পার্টি জিন্দাবাদ।

বাবা-ছেলের পুনর্মিলনের’ ইঙ্গিত সেদিনই ইঙ্গিত মিলেছিল। এদিন সেই ইঙ্গিত আরও জোরালো হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget