এক্সপ্লোর

দুর্নীতিতে নাম জড়ানোয় ২ মন্ত্রীকে বরখাস্ত করলেন অখিলেশ

লখনউ:  দুই মন্ত্রীকে বরখাস্ত করলেন অখিলেশ সিংহ যাদব। বেআইনি খনি উত্তোলনে মদত দেওয়ার অভিযোগে নাম জড়িয়েছে খনিমন্ত্রী গায়ত্রী প্রজাপতির। অন্যদিকে জমি দখল ও দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজকিশোর সিংহ। দুজনের ওপরই মুখ্যমন্ত্রী চটে ছিলেন বলে শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তাঁদের সরিয়েই দিলেন তিনি।   অখিলেশের ক্ষমতাসীন সমাজবাদী পার্টির সর্বোচ্চ নেতা মুলায়ম সিংহ যাদব সম্প্রতি দলীয় নেতাদের দুর্নীতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০১৭-র বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরতে হলে গায়ের জোরে জমি দখল ও অন্যান্য দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সামনের বছরেই রাজ্যে বিধানসভা ভোট। সে কথা মাথায় রেখে দুর্নীতি-বিরোধী ভাবমূর্তি গড়ে তুলতেই অখিলেশের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।   উত্তরপ্রদেশে বেআইনি উত্তোলনের অভিযোগ উঠছে বেশ কিছুদিন ধরেই। এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়ে গত ২৮ জুলাই সিবিআইকে রাজ্যজুড়ে তদন্ত করে ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলেছে এলাহাবাদ হাইকোর্ট। বেআইনি উত্তোলনে সরকারি অফিসারদের মদত আছে কিনা, তাও খতিয়ে দেখতে বলে আদালত। অখিলেশের সরকারের সিবিআই তদন্তের নির্দেশ প্রত্যাহারের আর্জি ৯ সেপ্টেম্বর খারিজ করে দেয় হাইকোর্ট।   তবে দুই মন্ত্রীকে বরখাস্ত করেও বিরোধীদের সমালোচনা থেকে  রেহাই মিলছে না অখিলেশের। কংগ্রেস নেত্রী রীতা বহুগুণা জোশীর অভিযোগ, রাজ্যে বেআইনি উত্তোলন চলছে রমরমিয়ে। এটা সকলেরই জানা, উনি এতে মদত দিচ্ছেন। এখন হাইকোর্ট বিষয়টিতে গুরুত্ব দিয়ে সিবিআই  তদন্তের নির্দেশ দেওয়ায় চাপে পড়ে উনি দুজনকে সরিয়ে লোকদেখানো ব্যবস্থা নিলেন। এতে কোনও লাভ হবে না কারণ সত্যিটা সবাই জানেন। রাজ্য বিজেপির  সাধারণ সম্পাদক বিজয় বাহাদুর পাঠক বলেছেন, তাও ভাল যে, মুখ্যমন্ত্রী মন্ত্রীদের বরখাস্তের সিদ্ধান্ত নিলেন। আমাদের দল অনেকদিন ধরেই বেআইনি উত্তোলনের অভিযোগ করে আসছে। আরও আগে এই পদক্ষেপ করা উচিত ছিল।   প্রসঙ্গত, ২০১৩-র ফেব্রুয়ারিতে প্রজাপতিকে জলসেচ রাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে তাঁকে সরানো হয় প্রাকৃতিক সম্পদ উত্তোলনের মতো শাঁসালো দপ্তরে, যার মাথায় ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। ২০১৪-র জানুয়ারিতে তাঁকে ক্যাবিনেট মন্ত্রী করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget