এক্সপ্লোর

তাজমহলের সামনে আদিত্যনাথের ছবি দেখার অপেক্ষায় রয়েছি, বিদ্রুপ অখিলেশের

লখনউ: তাজমহল নিয়ে বিতর্কের মধ্যেই আগামীকাল বুধবার আগ্রায় যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরের দিন বৃহস্পতিবার মুঘল আমলের বিশ্ববিখ্যাত স্থাপত্য পরিদর্শনে যাবেন তিনি। তাঁর এই সফরকে তীব্র বিদ্রুপ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাজ নিয়ে সম্প্রতি বিজেপির একাধিক নেতা বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন। সেই মন্তব্যগুলিকে কটাক্ষ করে অখিলেশ বলেছেন, তাজের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কীভাবে ছবি তোলেন, তা দেখার অপেক্ষায় রয়েছি। অখিলেশ বলেছেন, তিনি ছাত্রাবস্থাতে এবং মুখ্যমন্ত্রী হিসেবেও তাজমহলে গিয়েছেন। কারণ, ওই স্থাপত্যকে অসাধারণ বলেই মনে হয় তাঁর। সমাজবাদী পার্টি নেতা বলেছেন, এখন মুখ্যমন্ত্রী যখন তাজের সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন তখন তাঁকে কেমন দেখায়, তার অপেক্ষায় রয়েছি। উল্লেখ্য, আদিত্যনাথের সফরকে বিজেপির ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। উত্তরপ্রদেশের বিজেপি সরকারের পর্যটন সংক্রান্ত বুকলেটে ঐতিহাসিক সৌধ তাজ না থাকায় বিতর্কের সূত্রপাত হয়। সঙ্গীত সোমের মতো বিজেপি নেতা তো তাজমহলকে ভারতীয় সংস্কৃতির কলঙ্ক বলেও মন্তব্য করে বসেন। বিনয় কাটিয়ারের মতো বিজেপি নেতা আবার কোনও তথ্যপ্রমাণের ধার না ধরেই দাবি করে বসেন, তাজ আসলে তেজো মহল নামে শিবমন্দির। মুঘল সম্রাট শাহজাহান তাকে সমাধিসৌধে রূপান্তরিত করেন। এরপর ড্যামেজ কন্ট্রোলে নামতে হয় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, তাজমহল পর্যটনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আগ্রায় পর্যটকদের নিরাপত্তা ও সুবিধা দেওয়াটা সরকারের কাছে অগ্রাধিকার। সঙ্গীত সোমের মন্তব্যের সঙ্গে তিনি একমত নন বলে জানান আদিত্যনাথ। উল্লেখ্য, এক্ষেত্রে অবস্থান বদল করতে হয়েছে আদিত্যনাথকেও। চলতি বছরের জুনে তিনি বলেছিলেন, ভারতীয় সংস্কৃতর সঙ্গে সম্পর্কিত হয় তাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget