এক্সপ্লোর

সব শারীরিক স্পর্শই যৌন নিগ্রহ নয়, বলল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি: স্পর্শ দুর্ঘটনাপ্রসূত বা অনাকাঙ্খিত হতেই পারে। কিন্তু তার মধ্যে যদি যৌনতা না থাকে তবে সেই স্পর্শ কোনও মতেই যৌন নিগ্রহ নয়। বলল দিল্লি হাইকোর্ট। সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটের এক প্রাক্তন বিজ্ঞানীকে এই মামলায় ক্লিনচিট দিয়েছে আদালত। ওই বিজ্ঞানীর এক প্রাক্তন সহকর্মী অভিযোগ করেন, তিনি তাঁকে যৌন হেনস্থা করেছেন। ২০০৫-এর এপ্রিলের একটি ঘটনার উল্লেখ করে ওই মহিলা বলেন, তিনি যখন ল্যাবরেটরিতে কাজ করছিলেন তখন সেখানে ঢুকে পড়েন অভিযুক্ত। তাঁর হাত ধরে স্যাম্পল কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলেন। তারপর ল্যাব থেকে ধাক্কা দিয়ে বার করে দেন। অভিযোগকারিণী বিজ্ঞানীর বক্তব্য, ওই স্পর্শ তাঁর কাছে অনাকাঙ্খিত ছিল সুতরাং তা যৌন নিগ্রহ বলেই ধরতে হবে। কিন্তু সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটের অভ্যন্তরীণ তদন্ত কমিটি এই বিষয়টিকে তাঁদের ব্যক্তিগত ঝামেলার ফল বলে ছেড়ে দেয়। যদিও যেভাবে রাগের মাথায় অভিযুক্ত বিজ্ঞানী অভিযোগকারিণীর হাত ধরে স্যাম্পল ছুঁড়ে ফেলেছেন তার নিন্দা করে তারা। এরপরই এ নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ওই বিজ্ঞানী। কিন্তু আদালতও ক্লিনচিট দিয়েছে অভিযুক্তকে। বিচারপতি বিভূ বাখরু বলেছেন, যৌন নিগ্রহ বলতে ঠিক কী বোঝায় তার সংজ্ঞা তৈরি করা উচিত। কিছু ক্ষেত্রে শারীরিক স্পর্শ অবশ্যই যৌন নিগ্রহ। কিন্তু তা তখনই, যখন তার চরিত্র যৌনগন্ধী। এক কথায়, আচমকা কোনও কারণে কেউ কাউকে স্পর্শ করলে বা করতে বাধ্য হলে তা যৌন নিগ্রহ বলা যাবে না, যতই তা অন্য পক্ষের কাছে অস্বস্তিকর হোক। একইভাবে যে স্পর্শে যৌনতা নেই ও অপরপক্ষের লিঙ্গ সম্পর্কিত কোনও কারণ যুক্ত নেই, তাও যৌন নিগ্রহ নয়। জানিয়ে দিয়েছে আদালত।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget