এক্সপ্লোর

দলের ‘দুর্দশার’ জন্য দায়ী কংগ্রেস: মুলায়ম

মৈনপুরী: কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই দলের ‘দুর্দশা’ হয়েছে বলে মনে করেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, অতীতে কংগ্রেস তাঁর ‘সর্বনাশ’ করতে কোনও কসুর রাখেনি। অথচ, পরবর্তীকালে তাঁর ছেলে অখিলেশ সেই কংগ্রেসের সঙ্গেই বিধানসভা নির্বাচনে হাত মেলাল।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুলায়ম বলেন, দলের বর্তমান দুরবস্থার জন্য কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া দায়ী। আমি অখিলেশকে বলেছিলাম, কংগ্রেসের সঙ্গে জোট না করতে। কিন্তু, ও আমার কথা না শুনে সেই জোট করল। মানুষ নয়, সমাজবাদী পার্টির পরাজয়ের জন্য দলই দায়ী।

এদিন কংগ্রেসকে আক্রমণ করে ‘নেতাজি’ মুলায়ম জানান, কীভাবে কংগ্রেস একটা সময় তাঁর সর্বনাশ করতে উদ্যত হয়েছিল। তিনি বলেন,  আমার বিরুদ্ধে মামলা দাখিল করেছিল কংগ্রেস। আর অখিলেশ তাদের সঙ্গেই হাত মেলাল।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচনে ৪০৩ আসনের মধ্যে মাত্র ৪৭ জেতে সমাজবাদী পার্টি। যেখানে আগের বিধানসভায় তাদের হাতে ছিল ২২৭টি আসন।

এর আগে নির্বাচনে দলের ভরাডুবির জন্য ছেলে তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে দায়ী করেছিলেন মুলায়ম। অখিলেশ তাঁকে অপমান করেছে বলেও বলতে শোনা গিয়েছিল মুলায়মকে।

দুদিন আগেই ভাই শিবপাল যাদব তাঁকে সামনে রেখে নতুন ধর্মনিরপেক্ষ দল গঠনের ঘোষণা করেছেন। এই প্রসঙ্গে মুলায়ম জানান, সমাজবাদী পার্টিকে কী করে ফের শক্তিশালী করা যায়, তার চেষ্টা চালানো উচিত।

তবে, রামগোপাল যাদবকে নিয়ে শিবপালের করা মন্তব্যের সমর্থন করেন মুলায়ম। দুদিন আগে রামগোপালকে ‘শকুনী’ বলে আক্রমণ করেছিলেন শিবপাল। এদিন মুলায়ম জানিয়ে দেন, ভাই (শিবপাল) যা বলেছে, তা সত্যি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget