এক্সপ্লোর

অমরনাথ হামলা: জঙ্গিদের খুঁজে বের করে খতম করতে যৌথ অভিযানে সবুজ সঙ্কেত কেন্দ্রের

নয়াদিল্লি: অমরনাথ হামলার প্রেক্ষিতে জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। সূত্রের খবর, বিভিন্ন ঘাঁটিতে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করে খতম করতে জম্মু ও কাশ্মীর পুলিশ, আধাসামরিক বাহিনী, সেনা ও গোয়েন্দাদের নিয়ে তৈরি একটি যৌথবাহিনীকে নির্দেশ দিয়েছে মোদী সরকার।

সূত্রের খবর, অমরনাথ যাত্রার রুটে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে বিশেষ বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নিরাপত্তা বাড়াতে আরও বেশি ব্যাটালিয়ন মোতায়েন করা হতে পারে। জানা গিয়েছে, কাশ্মীর থেকে কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিংহ ও হংসরাজ অহির রাজধানীতে ফিরলে তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিন অহির, জীতেন্দ্র সিংহ সহ কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা শ্রীনগরে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। তাঁরা মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং রাজ্যপাল এন এন ভোরার সঙ্গে বৈঠক করেন। অমরনাথ যাত্রীদের নিরাপত্তায় বর্তমানে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, বা  আর কী কী বাড়তি সতর্কতা অবলম্বন করা যেতে পােরে, তা খতিয়ে দেখেন তাঁরা। জানা গিয়েছে, দিল্লিতে ফিরে, আগামীকাল ওই প্রতিনিধিদল রিপোর্ট জমা দেবে।

গতকাল অনন্তনাগে অমরনাথ তীর্থযাত্রীদের হামলার পর এদিন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে কেন্দ্রের উচ্চপর্যায়ের বৈঠক বসে। প্রায় সওয়া এক ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে পাঁচটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে স্থির হয়, এবার যাত্রাপথে নজরদারি চালাতে ব্যবহার করা হবে ড্রোন।

সেরা শিরোনাম

PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Daily Astrology: বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
Embed widget