এক্সপ্লোর

অমরনাথ যাত্রার আগে নিরাপত্তারক্ষীদের চূড়ান্ত সতর্কতা ও সমন্বয় বজায় রাখার নির্দেশ

জম্মু: এ মাসের ২৮ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের অমরনাথ যাত্রা। চলবে ২৬ অগাস্ট পর্যন্ত। তার আগে নিরাপত্তারক্ষীদের সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা ও সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের পুলিশের এক মুখপাত্র। তিনি বলেছেন, ‘সব আধিকারিককে চূড়ান্ত সতর্কতা এবং নিজেদের মধ্যে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশ-বিরোধী শক্তিগুলির অসাধু উদ্দেশ্য যাতে আগাম জানা যায় এবং তাদের পরামর্শদাতাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায়, সেটা নিশ্চিত করার জন্য তথ্য পাওয়ার পরেই সবাইকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।’ পুলিশের ওই মুখপাত্র আরও জানিয়েছেন, গতকাল সন্ধেয় জম্মুর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) এস ডি সিংহ জামওয়ালের ডাকা এক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেন পুলিশ, সেনাবাহিনী, আধাসেনা এবং রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির উচ্চপদস্থ আধিকারিকরা। এই বৈঠকেই নিরাপত্তারক্ষীদের সতর্ক করে দেওয়া হয়েছে। সীমান্তের ওপার থেকে জঙ্গি অনুপ্রবেশ রোখার জন্য সব থানা, পুলিশ ফাঁড়ি ও চেক-পয়েন্টগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে। অমরনাথ যাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেটা নিশ্চিত করার জন্য নিরাপত্তারক্ষীদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি। তিনি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে রাতে নিয়মিত টহলের উপর জোর দিয়েছেন।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget