এক্সপ্লোর

অমিত শাহর আশ্বাসে অবশেষে সচিবালয়ে ফিরছেন নীতিন পটেল

নয়াদিল্লি: গুজরাতে দলের নতুন সরকারের সংকট সামাল দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। মন্ত্রিসভায় গুরুত্ব হ্রাস নিয়ে উপমুখ্যমন্ত্রী নীতিন পটেলের ক্ষোভ প্রশমনে এগিয়ে এলেন অমিত শাহ। পটেল যে দফতরগুলির দায়িত্ব চেয়েছেন, সেগুলি তাঁকে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিজেপি সভাপতি। সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বয়ং নীতিন পটেলই। তিনি বলেছেন, দলের সভাপতি এদিন সকালে আমার চাওয়া মন্ত্রকগুলি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আজই সচিবালয়ে গিয়ে আমি দায়িত্ব গ্রহণ করব। উল্লেখ্য, গুজরাতে অন্যতম হেভিওয়েট নেতা পটেল এবং বিজেপির গুরুত্বপূর্ণ পাতিদার নেতা। অর্থ ও নগরোন্নয়ণ মন্ত্রকের দায়িত্ব তাঁকে না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়েছিলেন বলে খবর। এমনকি পদত্যাগেরও হুমকি দিয়েছিলেন। তাঁর এই ক্ষোভ নিয়ে বিজেপির মধ্যে ফাটল ধরাতে আসরে নেমে পড়েছিলেন পাতিদার নেতা হার্দিক পটেল। তিনি বলেন, ‘উনি ১০ জন বিধায়ককে নিয়ে বিজেপি ছাড়ুন। কংগ্রেসে যাতে ওঁকে উপযুক্ত পদ দিয়ে নেওয়া হয়, সে ব্যাপারে আমি কংগ্রেসের সঙ্গে কথা বলব।’ তাঁর অসন্তোষ ঘিরে জল্পনার মধ্যেই নীতিন জানিয়েছিলেন, বিষয়টি আত্মমর্যাদার। তিনি বলেন, আমি আমার বক্তব্য দলের হাইকম্যান্ডকে জানিয়ে দিয়েছি। তাঁরা আমার অনুভূতি সম্পর্কে যথাযথ উত্তর দেবেন বলে আমি আশাবাদী। এটা কয়েকটি মন্ত্রকের ব্যাপার নয়, আত্মমর্যাদার। মন্ত্রিসভার দফতর বন্টনে নীতিন পটেলের অসন্তোষের খবর সম্পর্কে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তবে তিনি বলেন যে, অর্থমন্ত্রক থাকুক বা না থাকুক, নীতিনই সরকারের দ্বিতীয় ব্যক্তি। উল্লেখ্য, গত সরকারে নীতিনের হাতে অর্থ, নগরোন্নয়ন ও পেট্রোলিয়ামের মত গুরুত্বপূর্ণ দফতর ছিল। এবার তিনটিই তাঁর হাত থেকে নিয়ে নেওয়া হয়েছে। অর্থ দফতর দেওয়া হয়েছে তাঁর জুনিয়র অম্বানিদের আত্মীয় সৌরভ পটেলকে, অন্য দুটি দফতর রূপানি নিজের কাছে রেখেছেন। নীতিন ১৯৯৫-এ প্রথমবার মন্ত্রী হয়েছিলেন। ২০১৬-তে যখন আনন্দীবেন পটেলকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়, তখন নীতিনই মুখ্যমন্ত্রী হবেন বলে মনে করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত অতিম শাহর ঘনিষ্ঠ বলে পরিচিত রূপানিকেই মুখ্যমন্ত্রী করা হয়। অমিত শাহর আশ্বাসে আপাতত সংকট কাটল। তবে বিজেপির এক নেতা বলেছেন, ওই সংঘাতের পর্বটি দলের পক্ষে একেবারেই ভালো হল না। এতে পাতিদারদের কাছে ভুল বার্তা গেল। এটা একেবারেই কাঙ্খিত নয় বলে ওই নেতার অভিমত।

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget