এক্সপ্লোর

টুইটারেই রেলকে ব্যবসায়িক প্রস্তাব আমূলের! এল জবাবও

নয়াদিল্লি: টুইটারে পাঠানো হল ব্যবসায়িক প্রস্তাব। সেখানেই মিলল ইতিবাচক জবাব-ও। সম্ভবত ভারতে এই প্রথম। নজির গড়ল ভারতীয় রেল ও আমূল।

খবরে প্রকাশ, গত ২৩ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রান্তে মাখন পৌঁছে দিতে ভারতীয় রেলকে একটি অভিনব প্রস্তাব দেয় আমূল। দেশের বৃহত্তম দুধ প্রস্তুতকারী সংস্থার প্রস্তাব, রেল যদি রেফ্রিজারেটেড পার্সেল ভ্যান সরবরাহ করে, তাহলে দেশের বিভিন্ন কোনায় অতি সহজেই মাখন পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তবে, প্রস্তাবের মতোই অভিনবত্ব ছিল তা পেশ করার পন্থায়। আমূল এই প্রস্তাব একেবারে ভারতীয় রেলের সরকারি টুইটার অ্যাকাউন্টে দেয়। ফলও মেলে হাতেনাতে। সময় নষ্ট না করে, রেলের তরফে মাইক্রো-ব্লগিং সাইটে সরস জবাব আসে।

আমূলের বিখ্যাত ট্যাগলাইনকেই হাতিয়ার করে রেল লেখে, দেশের প্রতি কোনে ‘টেস্ট অফ ইন্ডিয়া’-কে পৌঁছে দিতে ভারতীয় রেল ‘আটারলি বাটারলি ডিলাইটেড’। এদিন মিল্ক ট্রেনের মাধ্যমে প্রথম কনসাইনমেন্ট রওনা দেয়।

এই উপলক্ষ্যে আমূল টুইটারে জানায়, ১৭ মিলিয়ন টন (১ কোটি ৭০ লক্ষ টন) আমূল মাখন প্রথম রেফ্রিজারেটর ভ্যানে করে পালনরপুর থেকে দিল্লি রওনা দিয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য রেলমন্ত্রককে ধন্যবাদ। জবাব দেন খোদ রেলমন্ত্রী। পীযুষ গয়াল বলেন, গুজরাত থেকে দিল্লি -- ভালবাসা সমেত তৈরি করে সরবরাহ করা হল।

[embed]https://twitter.com/Amul_Coop/status/929184290000084992[/embed] https://twitter.com/PiyushGoyal/status/929194499821019136

সাধারণত, যাত্রীদের বিভিন্ন অভিযোগ শোনার জন্য ভীষণভাবেই টুইটার ব্যবহার করে থাকে রেল। কিন্তু, সম্ভবত প্রথমবার এই জনপ্রিয় সোশ্যাল সাইটের ব্যবসায়িক প্রস্তাব পেল তারা।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগেই রেফ্রিজারেটেড পার্সেল ভ্যান পরিষেবা চালু করে রেল। মূলত, দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকা পণ্য যেমন—ফল, সব্জি, ফ্রোজেন মিট এবং চকোলেট এই বিশেষ ট্রেনের মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠানো হয়।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget