এক্সপ্লোর

কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখলেন সেনাপ্রধান, কালো পতাকা সরাল নিরাপত্তাবাহিনী

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখলেন সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ। রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি নিয়ন্ত্রণ রেখায় তীক্ষ্ম নজরদারি চালানোর নির্দেশও দিয়েছেন। তিনি একদিনের সফরে এসেছেন এখানে। মোটামুটি উপত্যকার পরিস্থিতি শান্তই ছিল আজ। গতকাল থেকে নতুন করে কোনও হিংসার খবর আসেনি। তবে গত ১৫ জুলাই কুপওয়ারার হাটমুল্লায় গুলিতে জখম হওয়া গুলাম মহম্মদ মীর নামে ৫৬ বছর বয়স্ক এক ব্যক্তি এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই নিয়ে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে অশান্তি, হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩। এদিকে মীরের মৃত্যুর প্রতিবাদে এসএমএইচএস হাসপাতালের বাইরে শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভ হয়। পাশাপাশি উপত্যকার নানা জায়গায় কালো পতাকা তোলার খবর এসেছে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কথা মাথায় রেখে সেগুলি খুলে দেয় পুলিশ, নিরাপত্তাবাহিনী।   এদিকে টানা বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে উপত্যকায় সংবাদপত্র ফের বেরতে পারে বলে খবর। মিডিয়ার ওপর সরকারি দমনপীড়নের অভিযোগে সংবাদপত্র প্রকাশ ৬ দিন বন্ধ রেখেছিল মিডিয়া সংস্থাগুলি। তবে আজ খোদ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে দেখা করেন প্রকাশনা বন্ধ রাখা সংবাদপত্রগুলির সম্পাদকরা। জানা গিয়েছে, বৈঠকে তাঁদের মিডিয়ার স্বাধীনতা অটুট থাকবে বলে প্রতিশ্রুতি দেন মেহবুবা। তারপরই বরফ গলার ইঙ্গিত মিলেছে। তবে ৮ জুলাই থেকে শুরু হওয়া হিংসার জেরে বিপর্যস্ত জনজীবন স্বাভাবিক ছন্দে ফেরার সম্ভাবনা দূর অস্ত। কেননা বিচ্ছিন্নতাবাদীরা হরতালের মেয়াদ ২৫ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে। বুরহানের মৃত্যুর পরপর তারা ৩ দিনের হরতালের ডাক দিয়েছিল। কিন্তু হিংসা, মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে তারাও দফায় দফায় হরতালের মেয়াদ বাড়িয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget