এক্সপ্লোর

তুষারধস কবলিত সিয়াচেনে জওয়ানদের সহায়তায় বিশেষ উদ্ধারকারী দল গঠন সেনার

নয়াদিল্লি: সিয়াচেনে তুষারধসের মধ্যে আটকে পড়া জওয়ানদের উদ্ধার করতে এবার বিশেষ দল গঠন করল ভারতীয় সেনা।

‘আভালাঞ্চ প্যান্থার্স মাউন্টেন রেসকিউয়ার্স’ নামে ওই দলটি বাহিনীর লাদাখ স্কাউট ডিভিশন থেকে বাছাই জওয়ানদের নিয়ে গঠন করা হয়েছে। সূত্রের খবর, এই জওয়ানদের নেওয়ার নেপথ্যে দুটি কারণ রয়েছে।

প্রথমত, এক তাঁরা ভূমিপুত্র হওয়ায় এখানকার সার্বিক আবহাওয়া সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। দ্বিতীয়ত, এঁরা অত্যন্ত দক্ষ। যে কোনও পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে লাদাখ স্কাউটের।

গত ৬ ডিসেম্বর, এই দলটি গঠিত হয়। আর গত সপ্তাহে সেনা নর্দার্ন কম্যান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডি আনবু তাদের বাহিনীতে অন্তর্ভুক্ত করেন।

সমুদ্রতল থেকে প্রায় ২২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত সিয়াচেন হিমবাহকে বিশ্বের উচ্চতম রণক্ষেত্র হিসেবে অভিহিত করা হয়। এখানকার আবহাওয়া চরম প্রতিকূলতায় ভরা। শুধু প্রবল ঠান্ডা নয়, এখানে আবহাওয়ার খামখেয়ালিপনার প্রতি মুহূর্তে বদল হয়।

পরিসংখ্যান অনুযায়ী, সিয়াচেনে জওয়ানদের মৃত্যুর প্রধান কারণ হল ঠান্ডা ও তুষারঝড়। যত জওয়ানের মৃত্যু শত্রু-গুলিতে হয়, তার চেয়ে ঢের বেশি হয় তুষারধসে।

গত বছরও, তুষারধসের ফলে, বেশ কয়েকজন জওয়ানের মৃত্যু হয়। এমনকী, তিনদিন পর এক হনমন্থাপ্পা নামে এক জওয়ানকে জীবিত অবস্থায় তুষারধসের মধ্যে থেকে উদ্ধার করা হয়। যদিও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। দুদিন আগে হনমন্থাপ্পাকে মরণোত্তর সেনা মেডেল প্রদান করা হয়।

এই পরিস্থিতিতেই, এই নতুন বিশেষভাবে প্রশিক্ষিত ইউনিট গঠন করার ভাবনাচিন্তা শুরু করে সেনা। কারণ, তুষারধস রোখা যাবে না। কিন্তু, বিশেয প্রশিক্ষিত দল দিয়ে যত দ্রুত উদ্ধারকাজ শুরু করা যাবে, ততই জওয়ানদের প্রাণ বাঁচানোর সম্ভাবনা বৃদ্ধি পাবে।

সেনা সূত্রে জানা গিয়েছে, ‘আভালাঞ্চ প্যান্থার্স মাউন্টেন রেসকিউয়ার্স’ ইউনিটটি মূলত কুমার পোস্ট সংলগ্ন হেলিপ্যাডের কাছে হবে। যাতে, খবর মিলতেই এই দল কালবিলম্ব না করে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিতে সক্ষম হয়।

জানা গিয়েছে, এই দলের কাছে রয়েছে অত্যাধুনিক সেন্সর ও রেডার—যা বরফের মোটা আস্তরণ ভেদ করে আটকে থাকা মানুষের অস্তিত্বকে খুঁজে বের করতে সক্ষম। এর সঙ্গে থাকবে শক্তিশালী কাটার—যা অত্যন্ত ক্ষিপ্ততার সঙ্গে রকফ কাটতে পারে।

এই দলে ঠিক কতজন রয়েছে, তা প্রকাশ না করা হলেও, এক সেনা কর্তা জানান, সম্ভবত তিনটি টিমে ভাগ করা হবে গোটা ইউনিটকে। পাশাপাশি, এ-ও জানা গিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থার অধীনস্থ স্নো অ্যান্ড আভালাঞ্চ স্টাডি এসটাবলিশমেন্ট (সাসে)-র সঙ্গেও গাঁটছড়া বাঁধা হয়েছে।

সাসে হল এমন একটি সংস্থা যারা প্রতিনিয়ত রবফ ও তুষারধস সম্পর্কিত যাবতীয় তথ্য ও পরিসংখ্যান নিয়ে গবেষণা করে। এই সংস্থাকে বিশেষভাবে সিয়াচেনের মত হাই-অলটিটিউড জোনে ভারতীয় সেনার সহায়তার জন্যই ১৯৬৯ সালে গঠন করা হয়েছিল।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget