এক্সপ্লোর

সীমান্ত পেরিয়ে পাকিস্তানে আঘাত হানার কথা ভাবুন, কেন্দ্রকে জানাল সেনা

  নয়াদিল্লি: উরিতে ঘুমন্ত সেনাকর্মীদের ওপর হামলায় ক্ষিপ্ত সেনাবাহিনী পাকিস্তানকে একই ভাষায় জবাব দিতে চায়। ৭৭৮ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখা বরাবর কার্যকলাপ আরও বাড়াতে চলেছে তারা। সেনাবাহিনীর একটা বড় অংশের দাবি, সীমান্ত পেরিয়ে পাক ভূখণ্ডে সীমিত সময়ের জন্য হামলা ঘটানো হোক, যাতে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া যায়। কিন্তু কেন্দ্রর চিন্তা, এর ফলে পাক সেনার ক্ষতি হবে ঠিকই কিন্তু পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে যেতে পারে দু’দেশের মধ্যে। তবে নিয়ন্ত্রণরেখা বরাবর সেনাবাহিনী ও পশ্চিমের ঘাঁটিতে বায়ুসেনাকে পুরোপুরি অ্যালার্ট থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও পাক ভূখণ্ডে গিয়ে হামলার কথা এই মুহূর্তে সরকার ভাবছে না বলে খবর। নিয়ন্ত্রণরেখা না টপকে কীভাবে পাক সেনাকে ‘সবক’ শেখানো যায়, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। এর আগে নিয়ন্ত্রণরেখায় পাক সেনা ঘাঁটি আর বাঙ্কার লক্ষ্য করে ভারী গোলাগুলি চালানো হয়েছে। এবারেও সেভাবেই জবাব দেওয়া যায় কিনা তা নিয়ে ভাবছে সরকারপক্ষ। সীমান্ত পেরিয়ে হামলার ব্যাপারে প্রতিরক্ষা আধিকারিকরা জানাচ্ছেন, সে জন্য রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি। কিন্তু প্রশ্ন রয়েই যাচ্ছে, আর কতদিন এভাবে প্রতিবেশী দেশ থেকে এভাবে একের পর এক চোরাগোপ্তা জঙ্গি হানা সহ্য করতে থাকব আমরা। ভারত যেভাবে বারবার চুপচাপ সব সয়ে যাচ্ছে, তাতে পাক সেনা ও আইএসআইয়ের সাহস এত বেড়ে গেছে বলে মনে করছে সবপক্ষ। আধিকারিকরা জানাচ্ছেন, পুরোপুরি যুদ্ধই হোক বা পাকিস্তানের পরমাণু ক্ষেত্রে হামলা- ভারতকে সবরকম সম্ভাবনার কথা ভেবে দেখতে হবে। ইনফ্যান্ট্রি ইউনিট বা স্পেশাল ফোর্স দিয়ে সীমান্ত টপকে নিখুঁত অপারেশন করা যেতে পারে, যাতে পাক সেনা ছত্রভঙ্গ হয়ে যায়, গুঁড়িয়ে দেওয়া যায় জঙ্গি ঘাঁটিগুলো। অথবা ব্যবহার করা যেতে পারে ৯০ কিলোমিটার পাল্লার রকেট বা ২৯০ কিলোমিটারের ব্রাহমোস ক্ষেপণাস্ত্র। মিরাজ ২০০০, জাগুয়ার আর সুখোই যুদ্ধবিমান দিয়েও বম্বিং করা যেতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে, পাকিস্তানের গোটা এয়ার ডিফেন্স সিস্টেমই ভারতের দিকে মুখ ঘোরানো। ফলে হামলা চালাতে গেলে ভারতীয় বায়ুসেনারও কিছু ক্ষতির আশঙ্কা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    

ভিডিও

Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget