এক্সপ্লোর

ফের আসরে শ্রী শ্রী রবিশঙ্কর, অযোধ্যা বিতর্কে রফাসূত্রের খোঁজে বৈঠক ৬ সদস্যের মুসলিম প্রতিনিধিদলের সঙ্গে

  নয়াদিল্লি: বাবরি মসজিদ-রাম জন্মভূমি বিতর্কে ফের আসরে শ্রী শ্রী রবিশঙ্কর। আর্ট অব লিভিং সংস্থার প্রধানের সঙ্গে আজ কথা হল অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড সদস্য মৌলানা সঈদ সলমন হুসেইনি নাদভির। বেঙ্গালুরুতে প্রায় তিন ঘন্টা রবিশঙ্করের সঙ্গে বৈঠক হয় ৬ সদস্যের মুসলিম প্রতিনিধিদলের। শোনা যাচ্ছে, সেখানে অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির তৈরির জন্য ঐকমত্য স্থাপন, সব পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধানসূত্র খুঁজে বের করার ব্যাপারে কথা হয়েছে। নাদভি নাকি ইসলামেই মসজিদ সরিয়ে ফেলার বিধি রয়েছে বলে বৈঠকে জানিয়েছেন। নাদভি ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড চেয়ারপার্সন জুফার ফারুকি, প্রাক্তন আমলা আনিস আনসারি, আইনজীবী ইমরান আহমেদ, তিলিওয়ালি মসজিদের মৌলানা ওয়াসিফ হাসান রিজভি ও অবজেকটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর ডিরেক্টর আতহার হুসেন। মুসলিম সমাজের নানা অংশের প্রতিনিধিদের সঙ্গে রবিশঙ্করের পরের বৈঠকটি হবে মার্চে। বৈঠকের পর আতহার হুসেন বলেন, বিতর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। কী ভাবে হিন্দু, মুসলমান সহমত হতে পারে, কথা হয় সে ব্যাপারে। মার্চে আরেক দফা বৈঠক হবে অযোধ্যায়, যেখানে ধর্মগুরুরা, মৌলবীরা থাকবেন। ফারুকি বলেন, ওয়াকফ বোর্ড সব ধরনের বোঝাপড়ায় রাজি, তবে তাতে উভয় শিবিরের প্রতিনিধিদের থাকা চাই। অযোধ্যা বিতর্কে এলাহাবাদ হাইকোর্টের ২০১০ সালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমা পড়া একগুচ্ছ পিটিশনের শুনানি চলছে, সে সময়ই হল এই বৈঠক। গতকালই প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস আবদুল নাজিরের বেঞ্চ ১৩টি পিটিশনের শুনানি শুরু করে। বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টে যাওয়া এই বিতর্কের সব পক্ষকে বলে, তারা সেখানে যেসব নথি পেশ করেছে, দু সপ্তাহের মধ্যে তার সব ইংরেজি অনুবাদ করে পেশ করতে হবে। পরের শুনানি হবে ১৪ মার্চ। গতকাল বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, তারা গোটা বিষয়টিকে জমি বিবাদ হিসাবে গণ্য করবে। এলাহাবাদ হাইকোর্ট ২-১ সংখ্যাগরিষ্ঠ রায়ের ভিত্তিতে অযোধ্যার বিতর্কিত জমিটি সুন্নি ওয়াকফ বোর্ড, রামলালা ও নির্মোহী আখাড়ার মধ্যে তিন ভাগে বন্টন করে দিতে বলে। তবে সেই রায়ের বিরুদ্ধে একাধিক পিটিশন পেশ হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget