এক্সপ্লোর

জালনোট: পাচারচক্রে জড়িত সন্দেহে আগরায় বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল এনআইএ

নয়াদিল্লি: জাল নোটচক্রে জড়িত সন্দেহে আগরা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ।

কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, ফতিমা ওরফে লিচি নামে ওই বাংলাদেশি মহিলার বিয়ে হয়েছে আগরার সুশীল নগরের বাসিন্দা শের আলি খানের সঙ্গে।

অভিযোগ, নোট বাতিলের আগে, এই মহিলা ভারতে হাই-ডিনোমিনেশন বা বড় অঙ্কের (সাধারণত ৫০০ ও ১০০০ টাকার নোট) জালনোট ছড়ানোর কারবার করত।

মহিলার বাড়ি থেকে এনআইএ গোয়েন্দারা ২ পিস জাল পুরনো ১০০০ টাকার নোট উদ্ধার করেছে। নোট বাতিল হওয়ার ফলে, ওই মহিলা এদেশে সেগুলি চালাতে পারেনি বলে দাবি গোয়েন্দাদের।

গোয়েন্দাদের আরও দাবি, ফতিমার ওপর সন্দেহের কারণ নেহাত কাকতালীয় নয়। তাঁরা জানান, ফতিমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও উদ্ধার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ওই অ্যাকাউন্টে বহু লক্ষ টাকার লেনদেন হয়েছে।

এছাড়াও, মহিলার হেফাজত থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে এনআইএ। যদিও, সেই নথিগুলি সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

কী করে ফতিমার হদিস পেল এনআইএ? গোয়েন্দা সূত্রে দাবি, গত বছরের ১৮ জানুয়ারি এক যৌথ অভিযানে মালদহ থেকে মহম্মদ আনারুল ইসলাম নামে আরেক বাংলাদেশি নাগরিককে প্রচুর পরিমাণ জালনোট সমেত গ্রেফতার করেছিল বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশ।

মামলার তদন্ত যায় এনআইএ-র হাতে। গোয়েন্দারা জানতে পারেন, সহযোগী রিপন শেখের থেকে জালনোট পেত আনারুল। সে আবার নোটগুলি আগরায় ফতিমাকে দিত ছড়িয়ে দেওয়ার জন্য।

বর্তমানে আনারুল ও রিপন দুজনই জেল হাজতে রয়েছে। তাদের নাম মামলার চার্জশিটেও রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget