এক্সপ্লোর

চিনে নকল ডেবিট কার্ড বানিয়ে জালিয়াতি, ভারতে ব্লক করা হল লক্ষাধিক কার্ড:রিপোর্ট

নয়াদিল্লি: চিনে নকল ডেবিট কার্ড বানিয়ে ও ম্যালওয়্যার নামের এক সফটওয়্যার ব্যবহার করে ভারতের ব্যাঙ্ক থেকে হাতানো হচ্ছে বহু অর্থনৈতিক তথ্য। এরফলে বিপদে বহু লোকের ডেবিট কার্ড।নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে ব্লক করার প্রস্তুতি চলছে প্রায় লক্ষাধিক গ্রাহকের ডেবিট কার্ড।  বন্ধ হতে পারে সেই সমস্ত গ্রাহকের যাবতীয় লেনদেন, সমস্যায় বহু গ্রাহক। যে ব্যাঙ্কের গ্রাহকরা এই অর্থনৈতিক কেলেঙ্কারির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ  হয়েছে তাদের মধ্যে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহকরা। সূত্রের খবর, ব্যাঙ্কগুলি তাদের গ্রাহকদের প্রত্যেককে তাদের ব্যাঙ্কের ডেবিট কার্ড পরিবর্তন করার আর্জি জানিয়েছে। কাউকে কাউকে কার্ডের নিরাপত্তা সংক্রান্ত কোড বা সিকিউরিটি কোড পরিবর্তন করার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, জালিয়াতরা গ্রাহকদের সমস্ত আর্থিক তথ্য ম্যালওয়্যার নামের এক সফটওয়্যারের মাধ্যমে চুরি করে নিচ্ছে। হিতাচি পেমেন্ট সার্ভিস, যা এটিএম-এ ব্যবহার করা হয়, সেখানে ম্যালওয়্যার ব্যবহার করে জালিয়াতরা প্রভাবিত ব্যাঙ্কের গ্রাহকদের সমস্ত গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে। এরফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ প্রভাবিত ব্যাঙ্কের গ্রাহকরা, কারণ বহু গোপন আর্থিক তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, এইমুহূর্তে ভারতে ২৬ লক্ষ গ্রাহক মাস্টারকার্ড ও ভিসা ডেবিট কার্ড ব্যবহার করে। ৬ লক্ষ ব্যবহারকারী রুপে কার্ড ব্যবহার করে। এদের মধ্যে অধিকাংশই জালিয়াতদের ম্যালওয়্যার সফটওয়্যারের শিকার। যদিও ইয়েস ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, ইয়েস ব্যাঙ্কের এটিএমগুলো থেকে কোনও তথ্য ফাঁস হয়নি। ইয়েস ব্যাঙ্ক কর্তৃপক্ষের পাল্টা দাবি, তাঁদের এটিএম এবং পেমেন্ট সার্ভিস এখনও যথেষ্ট নিরাপদ। তবে কয়েকদিন ধরেই বিভিন্ন ব্যাঙ্ক তাদের গ্রাহকদের থেকে কার্ডের অপব্যবহার সংক্রান্ত না না অভিযোগ পেয়েছে। এমনকি অভিযোগে গ্রাহকরা জানিয়েছে, চিনে বিভিন্ন সময় তাদের কার্ড ব্যবহার করা হচ্ছে, এমন মেসেজও তাদের কাছে আসছে। অভিযোগ পেয়েই ব্যাঙ্কগুলি তাঁদের মাস্টার কার্ড ও ভিসা কার্ড ব্যবহারকারীদের সতর্ক করে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে এরপরই পেমেন্ট নিরাপত্তা বিশেষজ্ঞ সিসার সাহায্যে ফরেন্সিক অডিট চালু করে ব্যাঙ্কগুলি। সেখান থেকেই উঠে আসে নকল ডেবিট কার্ড বানানোর এই তথ্য। এসবিআই-এর চিফ ইনফরমেশন অফিসার মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁরা তাঁদের ব্যাঙ্কের ৬ লক্ষ গ্রাহকের ডেবিট কার্ড ব্লক করেছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেশ কয়েকজন গ্রাহকের এটিএম কার্ড পরিবর্তন করা হয়েছে বলেও দাবি এসবিআই কর্তৃপক্ষের। এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের শুধুমাত্র তাদের ব্যাঙ্কের এটিএম ব্যবহারেরই পরামর্শ দিয়েছে। এখনও পর্যন্ত অন্য ব্যাঙ্কের তরফে এবিষয় কোনও মন্তব্য করা হয়নি।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget