এক্সপ্লোর

দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটে বিপর্যস্ত পরিষেবা, বন্ধ এটিএম, ভোগান্তি মানুষের

নয়াদিল্লি ও কলকাতা: দেশজুড়ে ধর্মঘটের জেরে স্বাভাবিক ব্যাঙ্কিং বিপর্যস্ত পরিষেবা।

নোট বাতিলের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। এই অভিযোগে মঙ্গলবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট ডাক দেয় ব্যাঙ্ক কর্মচারীদের ৯টি সংগঠন। ফলস্বরূপ, এদিন সব রাজ্যেই কার্যত স্তব্ধ হয়ে পড়ে ব্যাঙ্কিং পরিষেবা। বন্ধ এটিএম-ও।

অন্যান্য রাজ্যের মত এদিন পশ্চিমবঙ্গেও প্রভাব পড়ে ব্যাঙ্ক ধর্মঘটের। সরকারি বা বেসরকারি, দেশী বা বিদেশি—সব ব্যাঙ্কের কপাট বন্ধ ছিল। শাটার নামানো ছিল সব এটিএমগুলিতেও। রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক দফতর খোলা থাকলেও, অন্য ব্যাঙ্ক বন্ধ থাকায় চেক ক্লিয়ারিং হয়নি।

ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার অভিযোগ, নোট বাতিলের জেরে ঋণ আদায়ের ক্ষেত্রে প্রভাব পড়েছে। নোট বাতিলের সময় ব্যাঙ্ক কর্মীদের অতিরিক্ত কাজ করতে হয়েছে। কিন্তু তার জন্য কোনও সুযোগ সুবিধা দেওয়া হয়নি।

তাদের আরও দাবি, কেন্দ্রীয় বাজেটে কালো টাকা উদ্ধার নিয়ে একটি শব্দও খরচ করা হয়নি। নোট বাতিলের ঘোষণার সময় বলা হয়েছিল, এর ফলে জঙ্গি কার্যকলাপ কমবে। কিন্তু, বাস্তবে এমনটা হয়নি বলে অভিযোগ ব্যাঙ্ক এমপ্লোয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার।

৯ ধর্মঘটী ব্যাঙ্ক সংগঠনের মাথা ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (ইউএফবিইউ)-এর পশ্চিবঙ্গ শাখার সাধারণ সম্পাদক গৌতম বন্দ্যোপাধ্যায়ের দাবি, ধর্মঘট পুরোপুরি সফল। তাঁর অভিযোগ, ব্যাঙ্কিং আইনে পরিবর্তন এনে সরকার বেশ কিছপ সরকারি ব্যাঙ্কের বেসরকারীকরণ করতে চাইছে।

তিনি আরও জানান, সরকার ব্যাঙ্ককর্মীদের গ্যাচুইটির ঊর্ধ্বসীমা ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা করার প্রস্তাবকেও খারিজ করেছে। পাশাপাশি, ব্যাঙ্ক ইউনিনগুলির সঙ্গে কেন্দ্রের যে ১১ তম দ্বিপাক্ষিক সমঝোতা হয়েছিল, সেই নিয়েও কোনও উচ্চবাচ্য করছে না সরকার। ফলে, সব মিলিয়ে এতগুলি দাবি নিয়ে এদিনের ধর্মঘট।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget