এক্সপ্লোর

নিরাপত্তার অভাব, প্রত্যাহার করা হল ৩২ লক্ষ ডেবিট কার্ড

মুম্বই ও নয়াদিল্লি: সাইবার আক্রমণের হাত থেকে গ্রাহকদের বাঁচাতে ৩২ লক্ষ ডেবিট কার্ড প্রত্যাহার করে নিল বিভিন্ন ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কয়েক লক্ষ কার্ড তুলে নিয়েছে। অন্য ব্যাঙ্কগুলি সন্দেহজনক কার্ড ব্লক করে দিয়েছে। এক্ষেত্রে ডেবিট কার্ড ব্যবহার করার আগে গ্রাহকদের পিন বদল করার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় পেমেন্টস কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এখনও পর্যন্ত ১৯টি ব্যাঙ্ক বিপজ্জনক কার্ড প্রত্যাহার করে নিয়েছে। এর মধ্যে কয়েকটি ব্যাঙ্কের অভিযোগ, চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের গ্রাহকদের কার্ড ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে। ৬৪১ জন গ্রাহক জালিয়াতির অভিযোগ করেছেন। বিভিন্ন ব্যাঙ্ক থেকে ১ কোটি ৩০ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ এসেছে।’ অর্থনৈতিক পরিষেবা বিভাগের অতিরিক্ত সচিব জিসি মুর্মু বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকদের আশ্বস্ত করে বলেছেন, মোট ডেবিট কার্ডের মাত্র ০.৫ শতাংশই জালিয়াতির শিকার হয়েছে। বাকি ৯৯.০৫ শতাংশ কার্ড নিরাপদ। ফলে গ্রাহকদের চিন্তার কারণ নেই। ভারতে এই মুহূর্তে প্রায় ৬০ কোটি ডেবিট কার্ড ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে ১৯ কোটি কার্ড এদেশেই তৈরি করেছে ‘রুপে’। বাকি কার্ডগুলি ‘ভিসা’ ও ‘মাস্টার কার্ড’। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লক্ষ লক্ষ কার্ড প্রত্যাহার করা হয়েছে। শুধু স্টেট ব্যাঙ্কই ৬ লক্ষ কার্ড তুলে নিয়েছে। ব্যাঙ্ক অফ বরোদা, আইডিবিআই ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক বহু গ্রাহকের কার্ড বদলে দিয়েছে। কানাড়া ব্যাঙ্ক গ্রাহকদের পিন বদলের নির্দেশ দিয়েছে। পিন বদল করা না হলে শুক্রবার কার্ডগুলি ব্লক করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ও ইয়েস ব্যাঙ্ক গ্রাহকদের ডেবিট কার্ডের পিন বদল করার নির্দেশ দিয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের শুধুমাত্র তাদের ব্যাঙ্কের এটিএম ব্যবহারেরই পরামর্শ দিয়েছে। হিতাচি পেমেন্টস সার্ভিস সংস্থার সিস্টেমে ম্যালওয়্যারের মাধ্যমেই জালিয়াতি হয়েছে বলে জানা গিয়েছে। এই সংস্থা ইয়েস ব্যাঙ্কের সঙ্গে যুক্ত। ফলে এই জালিয়াতিতে ইয়েস ব্যাঙ্কের নামও জড়িয়ে গিয়েছে। এ বছরের মে, জুন ও জুলাই মাসে এই জালিয়াতি হয়েছে। হিতাচি অবশ্য দাবি করেছে, তাদের সিস্টেমে কোনও গলদ নেই। ইয়েস ব্যাঙ্কের প্রধান রানা কপূরও অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সতর্কতা বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন।

সেরা শিরোনাম

Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget