এক্সপ্লোর

রাষ্ট্রপতির কনভয় থামিয়ে আগে অ্যাম্বুলেন্সকে যেতে দিলেন বেঙ্গালুরুর পুলিশকর্মী, প্রশংসা ঊর্ধ্বতন অফিসারদের, পুরস্কার ঘোষণা

নয়াদিল্লি: সচরাচর এমন ঘটতে দেখা যায় না। অ্যাম্বুলেন্সকে আগে যাওয়ার রাস্তা করে দিতে রাষ্ট্রপতির প্রণব মুখোপাধ্যায়ের কনভয় থামিয়ে দিলেন বেঙ্গালুরুর এক সাব ইনসপেক্টর! গত শনিবার এম এল নিজলিঙ্গাপ্পা নামে ওই পুলিশকর্মী তথ্যপ্রযুক্তি নগরীর ট্রিনিটি সার্কল এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন। সেদিনই রাষ্ট্রপতি বেঙ্গালুরুতে ছিলেন মেট্রোর গ্রিন লাইনের উদ্বোধন করবেন বলে। তিনি ওখান দিয়ে যাবেন, তাই যানচলাচল পুরোপুরি মসৃণ রাখার দায়িত্ব ছিল নিজলিঙ্গাপ্পার। সেটা মাথায় রেখেই কাজ করছিলেন তিনি। রাষ্ট্রপতির কনভয় যখন রাজভবনের দিকে এগচ্ছিল, নিজলিঙ্গাপ্পার নজরে পড়ে, অ্যাম্বুলেন্সটি গাড়ির ভিড়ে আটকে রয়েছে। সম্ভবত সেটি হিন্দুস্থান এয়ারোনটিক্স লিমিটেড (হ্য়াল)-এর কাছের একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিল। সাহসী সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি তিনি। মানবিকতার খাতিরে রাষ্ট্রপতির কনভয় আটকে রেখে আগে অ্যাম্বুলেন্সকে চলে যাওয়ার অনুমতি দেন, এর পরিণতি কী হতে পারে, না ভেবেই। পরে একটি সংবাদপত্রকেও বলেন, ইমার্জেন্সি কেস, তাই ওপরমহলের কর্তাদের জানিয়ে আগে চলে যেতে দিই অ্যাম্বুলেন্সকে। হাতে যথেষ্ট সময় ছিল, রাস্তায়ও জায়গা ছিল যথেষ্ঠ। ঠিক করি, কনভয়ের আগে অ্যাম্বুলেন্সকে যেতে দেব। এরপর যা হল, সেটাও কম বিস্ময়কর নয়। বেঙ্গালুরু পুলিশ নিজলিঙ্গাপ্পার পরিস্থিতি দ্রুত বিচার করে অ্যাম্বুলেন্সটিকে আগে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করে তাঁকে পুরস্কার দেবে বলে ঘোষণা করেছে। তাঁর ঊধ্বর্তন কর্তারাও নিজলিঙ্গাপ্পার প্রশংসায় পঞ্চমুখ। ট্যুইটারেও বাহবা পাচ্ছেন তিনি। পুলিশ কমিশনার প্রবীণ সুদ ট্যুইট করেছেন, ওয়েল ডান। ওই পুলিশকর্মীকে এমন পদক্ষেপের জন্য পুরস্কৃত করা উচিত। এমনকী খোদ রাষ্ট্রপতিও ঘটনাটি শুনে তাঁর তারিফ করেছেন বলে জানা গিয়েছে। ওই পুলিশকর্মী সম্পর্কে আপনার কী প্রতিক্রিয়া, নীচের কমেন্টস বক্সে জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget