এক্সপ্লোর

জবরদখল উচ্ছেদ অভিযানে ভাঙা পড়ল পঠানকোটের শহিদ নিরঞ্জন কুমারের বাড়ির একাংশ

বেঙ্গালুরু: জবরদখল উচ্ছেদ অভিযানে বেঙ্গালুরুতে ভাঙা পড়ল পঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় শহিদ এনএসজি-র কম্যান্ডো লেফটেনেন্ট কর্নেল নিরঞ্জন কুমারের বাড়ির একাংশ। বৃহস্পতিবার ব্রুহত ব্যাঙ্গালোর মহানগর পালিকে (বিবিএমপি) এই উচ্ছেদ অভিযান চালায়। শহরে নিকাশী নালায় জবরদখল হঠাতে এই অভিযান চালানো হয়। বিদ্যানারায়ণপুরার ডোড্ডাবোম্মাসান্দ্রার শহিদ নিরঞ্জন কুমারের বাড়ির একটি স্তম্ভ এই অভিযানে জবরদখলের তালিকায় পড়েছে। তাঁর পরিবারের এক সদস্য একথা জানিয়েছেন। নিরঞ্জন কুমারের বাবা শিবরঞ্জন এখন কেরলের পালাক্কড়ে রয়েছেন। শদিহ সন্তানের স্মৃতিতে স্বাধীনতা দিবসে একটি অনুষ্ঠানের আয়োজন করতে তিনি কেরলে রয়েছেন। CpjMeQKWgAAR4N3 এভাবে উচ্ছেদ অভিযানে বাড়ির একাংশ ভাঙায় একেবারেই সন্তুষ্ট নন নিরঞ্জন কুমারের পরিবারের লোকজন। নিরঞ্জন কুমারের ভাই শশাঙ্ক বলেছেন, এটা একেবারেই ভালো নয়। একজন জাতীয় নায়কের বাড়ি ভেঙে দেওয়াটা দেশের কাছে লজ্জার। তিনি আরও বলেছেন, আমার ভাইকে পঠানকোট হামলায় হারিয়েছি। এরওপর এই ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। তিনি এভাবে তাঁদের বাড়ি ভাঙা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। শশাঙ্ক আরও বলেছেন, গত ২০ বছর ধরে আমরা এখানে রয়েছি। হঠাত্ করেই কোনও নোটিশ ছাড়াই বাড়ি ভাঙার কথা বলা হচ্ছে। এটা আমাদের পরিবারকে প্রভাবিত করবে এবং এটা জাতীয় ইস্যু হতে চলেছে। আমাদের আগে নোটিশ দিলে আমরা অন্য কিছু করতাম। এটা দেশের পক্ষে লজ্জার। বিষয়টি সরকারের দেখা উচিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। বিবিএমপি জবরদখল উচ্ছেদ অভিযান জারি রেখেছে এবং আরও অনেক ঘরবাড়িতে উচ্ছেদের জন্য চিহ্নিত করেছে। উল্লেখ্য, এক জঙ্গির দেহে বাঁধা থাকা বোমা ফেটে মৃত্যু হয়েছিল এনএসজি-র বোমা বিশেষজ্ঞ নিরঞ্জন কুমারের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget