এক্সপ্লোর

স্ট্রাইক রেট কম, বিহারে দাগ কাটতে ব্যর্থ কংগ্রেস

বিহার বিধানসভার ভোট গণনায় সকাল থেকেই দুই প্রতিপক্ষ নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ ও তেজস্বী প্রসাদের নেতৃত্বাধীন মহাজোটের তীব্র টক্কর চলছে। এগিয়ে নীতীশের এনডিএ। প্রবণতা অনুযায়ী, এবারও হয়ত বিরোধী আসনেই বসতে হতে পারে আরজেডি-কে।

পটনা: বিহার বিধানসভার ভোট গণনায় সকাল থেকেই দুই প্রতিপক্ষ নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ ও তেজস্বী প্রসাদের নেতৃত্বাধীন মহাজোটের তীব্র টক্কর চলছে। এগিয়ে নীতীশের এনডিএ। প্রবণতা অনুযায়ী, এবারও হয়ত বিরোধী আসনেই বসতে হতে পারে আরজেডি-কে। ভোট গণনার প্রবণতা অনুযায়ী, বিরোধী জোটের দুর্বলতম শরিক কংগ্রেস। আর তা নিয়েই প্রশ্ন উঠেছে, আসন বন্টনের অঙ্কে কি গোলমাল করে ফেলেছেন তেজস্বী, কংগ্রেসকে প্রাপ্যের তুলনায় বেশি আসন দিয়ে ফেলেছেন? বিরোধী জোটের শরিকদের মধ্যে আরজেডি (১৪৪)-এর পর সবচেয়ে বেশি ৭০ আসনে লড়াই করেছে কংগ্রেস। সিপিএম-কে দেওয়া হয় ৪ আসন এবং সিপিআই (এমএল) কে ১৯ আসন। গণনার প্রবণতা অনুযায়ী, ইউপিএ জোটের প্রত্যেক শরিকের স্ট্রাইক রেট ভালো কংগ্রেসের চেয়ে। বড় দলগুলির মধ্যে কংগ্রেস আসন সংখ্যার নিরিখে চতুর্থ স্থানে থাকতে চলেছে বলে অনুমান। কংগ্রেস নেতা রাহুল গাঁধী বিহারে প্রচার করেছেন। কিন্তু তেজস্বী যাদবের বিশাল বিশাল সমাবেশের সঙ্গে তুলনীয় হয়নি। গত বছরও দুই দলের জোটের লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছিল। এনডিএ বিহারে ৪০ আসনের মধ্যে ৩৯ টিতেই জিতেছিল। কংগ্রেস একটি আসন পেয়েছিল। আরজেডি খাতাও খুলতে পারেনি। দলের রাজ্যসভা নেতা নাসির হুসেন বলেছেন, আমরা মানি যে, রাজ্যে কংগ্রেস ছোট দল। রাহুল গাঁধী ভোটের প্রচারে সার্বিক প্রয়াস চালিয়েছিলেন। কিন্তু এটা ঠিক যে, দলের সাংগঠনিক কাঠানো মজবুত করার প্রয়োজন রয়েছে। শরদ যাদবের কন্যা সুভাষিনী শরদ যাদব, অভিনেতা তথা নেতা শত্রুঘ্ন সিনহার ছেলে লভ সিনহাও আশানুরূপ ফল করতে পারেননি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অভিমত, কংগ্রেসের চাহিদা মতো ( ৭৫ ছিল বলে খবর) তেজস্বী ৭০ আসন না দিলে আরজেডি-র পারফরম্যান্সে ভর করে বিরোধী জোট আরও ভালো অবস্থায় থাকতে পারত। প্রাক্তন জেডিইউ নেতা পবন ভার্মা বলেছেন, এটা স্পষ্ট যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনও বিকল্প নেই। কংগ্রেস মোদি ও বিজেপির সঙ্গে টক্করে কোনও দাগই কাটতে পারেনি। আরজেডি কংগ্রেসকে ৪৮ আসন ছাড়তে চেয়েছিল। কিন্তু দরকষাকষিতে তারা আরও বেশি আসন পায়। কিন্তু এতগুলি আসনে লড়ে কংগ্রেস কী করল, তা এখন দেখাই যাচ্ছে।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget