এক্সপ্লোর

ভোটের মুখে বিহারে ফের বিরোধী-শিবিরে ভাঙন, মহাজোট ছাড়লেন আরএলএসপি নেতা কুশওয়া

উল্লেখ্য, এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতিনরাম মাঝিও বিরোধী জোট ছেড়ে শাসক শিবিরে নাম লিখিয়েছেন।

পটনা: রাজ্যে বিধানসভা ভোটের মুখে বিহারে বিরোধী শিবিরে ফের ভাঙন। দীর্ঘদিন ধরে মতপার্থক্যের পর বিরোধীদের মহাজোট ছেড়ে বেরিয়ে আসার ঘোষণা করল উপেন্দ্র কুশওয়ার নেতৃত্বাধীন আরএলএসপি। সেইসঙ্গে শাসক এনডিএ শিবিরে সামিল হওয়ার জল্পনাও খারিজ করে তৃতীয় মোর্চা গঠনের কথা ঘোষণা করেছেন কুশওয়া। এবারের ভোটে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএসপি-র সঙ্গে জোট বেঁধে লড়াই করবে আরএলএসপি। মহাজোটের মধ্যে আসন বন্টন সংক্রান্ত পরিস্থিতি স্পষ্ট না হওয়ায় আরএসএসপি নেতা কুশওয়া বেশ কিছুদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন। বেশ কয়েকবারই জোটের নেতা আরজেডির তেজস্বী প্রসাদের সঙ্গে দেখা করে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেন। তাঁর অভিযোগ, তেজস্বীর অনড় অবস্থানের জন্য সেই চেষ্টা সফল হয়নি। উল্লেখ্য, এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতিনরাম মাঝিও বিরোধী জোট ছেড়ে শাসক শিবিরে নাম লিখিয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুশওয়াকে ২০০৭-এ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ থেকে বরখাস্ত করা হয়। এরপর ২০০৯-এ রাষ্ট্রীয় সমতা পার্টি গঠন করেন তিনি। ওই বছরই দল জেডিইউ-র সঙ্গে মিশে যায়। কিন্তপ ২০১৩-র জানুয়ারিতে রাজ্যে উন্নয়নহীনতার অভিযোগ তুলে দল থেকে ইস্তফা দেন। ওই বছরই রাষ্ট্রীয় লোক সমতা পার্টি গঠন করেন এবং ২০১৪-র লোকসভা ভোটে এনডিএ-র সঙ্গে লড়াই করেন। কারাকাট লোকসভা আসন থেকে জিতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পান তিনি। ২০১৮-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। ২০১৯-র এর লোকসভা নির্বাচনে মহাজোটের শরিক হন। দুটি আসনে লড়াই করে আরএলএসপি। কিন্তু দুটি আসনেই হারের মুখ দেখতে হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget