এক্সপ্লোর
বিহারের জেহানাবাদে প্রকাশ্যে নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৪

পটনা: বিহারের জেহানাবাদে প্রকাশ্য দিবালোকে রাস্তায় এক নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় এক নাবালক সহ চারজনকে গ্রেফতার করা হল। যে মোবাইল ফোনে এই ঘটনার ভিডিও তোলা হয়, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পটনার জোনাল আইজি নইয়ার হসনাইন খান জানিয়েছেন, যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে দু’জনকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছিল। বাকি দু’জন ভিডিও তুলছিল বলে জানা গিয়েছিল। ধৃতরা চার-পাঁচজনের নাম জানিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেহানাবাদের এক গ্রামে ওই নাবালিকাকে রাস্তায় ঘিরে ফেলে আটজন শ্লীলতাহানি করছে। ওই নাবালিকা বারবার তাদের ভাই বলে সম্বোধন করে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও, কর্ণপাত করেনি তারা। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বাইক। পুলিশ জানিয়েছে, বাইকটির মালিকের সন্ধান পাওয়া গিয়েছে।
আরও পড়ুন
সেরা শিরোনাম
নির্বাচন ২০২৬
ব্যবসা-বাণিজ্যের
খবর
নির্বাচন ২০২৬
























