এক্সপ্লোর

Bihar Police Circular: রাস্তা আটকে বিক্ষোভ সমাবেশে যোগ দিলে সরকারি চাকরি নয়, বিহার পুলিশের নয়া সার্কুলারে বিতর্ক

এই সার্কুলারের কড়া নিন্দা করেছে বিরোধীরা। আরজেডি নেতা ও বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব সার্কুলারের স্ক্রিনশট টুইটারে শেয়ার করেছেন।

  পটনা: রাস্তা বন্ধ করে বাস ট্রাম পুড়িয়ে ইট পাটকেল ছুঁড়ে আন্দোলন চলবে না। তাহলে ক্যারেক্টার সার্টিফিকেট তা উল্লেখ করবে পুলিশ, মিলবে না সরকারি চাকরি। এমনই সার্কুলার ইস্যু করেছে বিহার পুলিশ। বিরোধীরা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে স্বৈরাচারী অ্যাডলফ হিটলার, বেনিতো মুসোলিনির সঙ্গে তুলনা করেছে। বিহার পুলিশ তাদের সার্কুলারে বলেছে, যাঁরা রাস্তায় নেমে ধর্না আন্দোলন করবেন, রাস্তা অবরোধ করবেন তাঁরা সরকারি চাকরি পাবেন না, পাবেন না কোনওরকম সরকারি টেন্ডারও। বিহারের ডিজিপি এসকে সিঙ্ঘল ইস্যু করেছেন এই সার্কুলার। তাতে বলা হয়েছে, যদি কেউ কোনও প্রতিবাদ আন্দোলনে যোগ দেন যা পরে হিংসাত্মক রূপ নিতে পারে, তাহলে পুলিশ তাঁর সার্টিফিকেট অফ কনডাক্ট বা ক্যারেক্টার সার্টিফিকেটে তা উল্লেখ করবে। রাজ্য সরকার মালিকানাধীন মদের দোকান, সরকারি চাকরি, আগ্নেয়াস্ত্রর লাইসেন্স আর পাসপোর্ট পেতে হলে পুলিশ ভেরিফিকেশন অত্যন্ত জরুরি। কিন্তু কেউ যদি এমন কোনও আন্দোলনে যুক্ত থাকেন যার ফলে আইন শৃঙ্খলাগত সমস্যা হয়েছে ও তাঁর বিরুদ্ধে যদি পুলিশে অভিযোগ হয়, তবে তা ক্যারেক্টার সার্টিফিকেটে পরিষ্কারভাবে উল্লেখ করা থাকবে। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সরকারি চাকরি পাবেন না তাঁরা, না পাবেন সরকারি মালিকানাধীন মদের দোকান খোলার অধিকার। এই সার্কুলারের কড়া নিন্দা করেছে বিরোধীরা। আরজেডি নেতা ও বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব সার্কুলারের স্ক্রিনশট টুইটারে শেয়ার করেছেন। বলেছেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার হিটলার, মুসোলিনিদের কড়া প্রতিযোগিতার সামনে ফেলে দিয়েছেন। দেখুন তাঁর টুইট সোশ্যাল মিডিয়া সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কিছুদিন আগেও বিতর্কের মুখে পড়ে বিহার পুলিশ। গত মাসে প্রকাশিত ওই সার্কুলারে বলা হয়, রাজ্য সরকার, মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও রাজ্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কোনও রকম আপত্তিকর পোস্ট করা হলে তা সাইবার অপরাধ বলে গণ্য হবে এবং পোস্টদাতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই সার্কুলারের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয় বিরোধীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget