এক্সপ্লোর

৫০ শতাংশ ঊর্ধ্বসীমার বাইরে কীভাবে পাতিদারদের সংরক্ষণ, জানাক কংগ্রেস, দাবি রবিশঙ্করের

আমদাবাদ: পাতিদার সংরক্ষণের ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের। সু্প্রিম কোর্টের সংরক্ষণ সংক্রান্ত সাতটি রায়ের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, পাতিদারদের সংরক্ষণের প্রশ্নে বিভ্রান্ত করছে কংগ্রেস। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ৫০ শতাংশ ঊর্ধ্বসীমার বাইরে গিয়ে কীভাবে পাতিদারদের সংরক্ষণের ব্যবস্থা করবে, কংগ্রেস জানাক, দাবি জানিয়েছেন তিনি। প্রসাদ বলেন, কংগ্রেস পাতিদারদের সংরক্ষণ দেবে বলছে। রাজনৈতিক সুবিধাবাদের চরম নির্দশন এটা। কংগ্রেস বলুক, কোন পথে সুপ্রিম কোর্ট নির্ধারিত ৫০ শতাংশ সংরক্ষণের সীমারেখা পেরবে। এটা কি পাতিদারদের ধুলো দেওয়া, প্রতারণা নয়? গুজরাতে ভোট পাওয়ার জন্য এটা করা হলে বন্ধ হওয়া উচিত। ১৯৯২ সালের ঐতিহাসিক নির্দেশ সমেত সংরক্ষণের ব্যাপারে আদালতের সাতটি ভিন্ন রায় আছে, যাতে স্পষ্ট বলা হয়েছে, সংরক্ষণে ৫০ শতাংশের ঊর্ধ্বসীমা পেরনো যাবে না। সর্বোচ্চ আদালত এও জানিয়ে দিয়েছে যে, সংবিধানের নবম তফসিলের অন্তর্ভুক্ত হলেই সংরক্ষণ সংক্রান্ত কোনও রায় আইনি রিভিউয়ের ঊর্ধ্বে নয়। গত সপ্তাহেই গুজরাতের পাতিদার নেতা হার্দিক পটেল গুজরাত ভোটে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করে জানান, ক্ষমতায় এলে ওরা সংবিধানের ৩১ (সি) অনুচ্ছেদের আওতায় সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে। হার্দিক জানান, পাতিদারদের জন্য কংগ্রেসের সংরক্ষণের ফর্মূলা হবে চলতি ৫০ শতাংশ সংরক্ষণের বাইরে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ৫০ শতাংশের ঊর্ধ্বসীমা স্রেফ সুপারিশ, রাজ্য সরকার চাইলে তা না-ও মানতে পারে বলে দাবি করেন হার্দিক। কিন্তু প্রসাদের বক্তব্য, সংবিধানের ৩১ (সি) অনুচ্ছেদ কার্যকর হয়েছিল ১৯৭১ সালে, কিন্তু সংরক্ষণ বিষয়ক যাবতীয় রায় ঘোষণা হয়েছিল তার পরই। রায়গুলি দেওয়ার সময় নিশ্চয়ই ওই অনুচ্ছেদের সব দিক খতিয়ে দেখেছে সুপ্রিম কোর্ট। আর কংগ্রেস এখন ৩১ (সি) অনুচ্ছেদে সংরক্ষণ দেওয়ার চেষ্টা করছে। কংগ্রেসকে আবেদন করছি, পাতিদারদের ভোট পাওয়ার জন্য ওদের সঙ্গে প্রতারণা করবেন না।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget