এক্সপ্লোর

সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন: আনসারির সমালোচনায় বিজেপি, শিবসেনা

নয়াদিল্লি: ভারতে সংখ্যালঘুরা অস্বস্তিতে রয়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মন্তব্য করায় বিদায়ী উপরাষ্ট্রপতি হামিদ আনসারির তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতারা। শিবসেনাও বিদায়ী উপরাষ্ট্রপতির এই মন্তব্যের সমালোচনা করেছে। বিজেপি নেতা শাহনওয়াজ হুসেইন বলেছেন, ‘মুসলিমদের জন্য ভারতের চেয়ে ভাল কোনও দেশ নেই। হিন্দুদের চেয়ে ভাল বন্ধুও তাঁরা পাবেন না।’ বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি বলেছেন, ‘এখন হামিদ আনসারি মুসলিমদের নেতা হতে চাইছেন। উপরাষ্ট্রপতি থাকার সময় তিনি কখনও নিরাপত্তাহীনতা বোধ করেননি। আমার মনে হত তিনি সুশিক্ষিত ব্যক্তি এবং যথেষ্ট ওয়াকিবহাল আমলা। কিন্তু এখন মনে হচ্ছে তিনি তথ্য ও প্রকৃত ঘটনা সম্পর্কে খবর রাখেন না। তাঁর মন্তব্য স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হচ্ছে।’ কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, ‘এরকম উঁচু পদে বসে থেকেও কেউ যদি এই ধরনের মন্তব্য করেন, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি যা বলেছেন, তার সঙ্গে আমি একমত নই। আমি অত্যন্ত হতাশ। তিনি কেন এই মন্তব্য করলেন সেটাই ভাবছি। কয়েকটা ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশকেই সেইরকম বলা যায় না। এটা নেতিবাচক মানসিকতা।’ উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ বলেছেন, ‘উপরাষ্ট্রপতির এরকম অবিবেচক মন্তব্য মেনে নেওয়া কঠিন। ১০ বছর তিনি সাংবিধানিক পদে ছিলেন। তখন এরকম কিছু বলেননি। হঠাৎ তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। মোদীজি, যোগীজি ক্ষমতায় আসার পর থেকে কোনও সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেনি। আমার মনে হয় হামিদ আনসারি কোনও রাজনৈতিক দলে যোগ দিতে চলেছেন।’ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, ‘আমি হামিদ আনসারির সঙ্গে একমত নই। তাঁর এই মন্তব্য মেনে নিতে পারছি না। উপরাষ্ট্রপতি পদে তাঁর মেয়াদ ভাল ও ভারসাম্যপূর্ণ ছিল। এই পদের মেয়াদ শেষ হওয়ার সময় এই ধরনের মন্তব্য ভাল হল না। বিশেষ করে মুসলিমদের জন্য এটা ভাল নয়। দেশে শুধু মুসলিমদের উপর হামলা হয়নি। তিন বছর আগে তিনি কেন এই ধরনের মন্তব্য করেননি?’ প্রাক্তন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কে রেহমান খান অবশ্য আনসারির সঙ্গে একমত। তিনি বলেছেন, ‘হামিদ আনসারি যেটা বলেছেন, সেটা বাস্তব ঘটনা। সংখ্যালঘুরা নিরাপদ নন। তাঁরা সঙ্ঘ পরিবারের কাছ থেকে জাতীয়তাবাদের শংসাপত্র নিতে বাধ্য হচ্ছেন। দেশ-বিরোধী ও পাকিস্তানি শুনতে শুনতে তাঁদের দমবন্ধ হয়ে যাচ্ছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget